ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় কিনা সন্দিহান ভিপি নুর
রাজনীতি

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় কিনা সন্দিহান ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। কারণ, হিসেবে তিনি আইনশৃঙ্খখলা পরিস্থিতির উন্নতি না হওয়া ও রাজনৈতিক ঐক্যমত্যের অভাবকে দায়ী করেছেন।

রবিবার (৯ মার্চ) মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালয়েশিয়া শাখা আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নুর এসব কথা বলেন।

ভিপি নুর বলেন, পরবর্তী নির্বাচনে যদি সংসদীয় আসন ৪০০ করা হয়, সেখানে প্রবাসীদের ১০ শতাংশ আসন থাকা উচিত। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া উচিত বলে মনে করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নুরুল হক নুর বলেন, গত ছয় মাসে দৃশ্যমান কোনো ভালো কাজ করে দেখাতে পারেনি বর্তমান সরকার। মালয়েশিয়ার শ্রমবাজার, বিমান টিকিট, পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে বিভিন্নস্থানে বিগত সরকারের আমলে গড়ে ওঠা যে সিন্ডিকেট রয়েছে তা ভেঙে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারতো। কিন্তু সরকার তা করেনি।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষা ও ধারাবাহিক ধর্ষণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এ সরকার অতি দুর্বল সরকার। বিদেশি কূটনীতিকদের প্রেসক্রিপশনে গঠিত এ সরকার কীসের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন ডাকসুর সাবেক এই নেতা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সিলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীক...

পর্যটকদের হয়রানি রোধে কক্সবাজার টুরিস্ট পুলিশের তৎপরতা

সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণকে কেন্দ্র করে টিকিট ও প্যাকেজ ব্যবসায় ভয়াবহ অনিয়মের...

কুষ্টিয়া পলিটেকনিক শিক্ষার্থীরা ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের দশম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবে...

র‍্যাবের  নতুন নাম স্পেশাল ইন্টারভেশন ফোর্স, শিগগিরই আদেশ জারি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নি...

ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

ভোররাতে হালকা ভূকম্পনে কেঁপে ওঠে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। মঙ্গলবার...

কর্ণফুলীতে বাল্কহেডে আগুন: দগ্ধ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি বাল্কহেডে ফার্ম মোটর বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এ...

পর্যটকদের হয়রানি রোধে কক্সবাজার টুরিস্ট পুলিশের তৎপরতা

সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণকে কেন্দ্র করে টিকিট ও প্যাকেজ ব্যবসায় ভয়াবহ অনিয়মের...

কর্ণফুলীতে চাকরি হারিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চাকরি হারানোর গ্লানি ও ভবিষ্যতের দুশ্চিন্তায় আত...

লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার কালা বাবুল

লোহাগাড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ কালা বাবু...

গণতন্ত্রের সুরক্ষায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: সালাহউদ্দিন আহমদ

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া একটি রাষ্ট্রে গণতন্ত্র টেকসই হতে প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা