সংগৃহীত
বিনোদন

‘ডার্ক ওয়ার্ল্ড’ থেকে সরে গেলেন মাহি

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মাহিয়া মাহি সন্তান জন্মের পর দীর্ঘদিন মাতৃত্বকালীন ছুটিতে সিনেমা থেকে দূরে ছিলেন। বিরতি ভেঙে অবশেষে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ চলচ্চিত্র দিয়ে ফের অভিনয় শুরু করেন। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করেই ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা থেকে সরে গেলেন মাহি।

সিনেমাটিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন মাহি। হঠাৎ ‘ডার্ক ওয়ার্ল্ড’ থেকে কেন সরে দাঁড়ালেন মাহি। এমন রহস্যের জট বাঁধে নেটিজেনদের মনে। কোন অভিমানে মাহি শুটিং ছেড়ে চলে গেলেন। মাহিয়া মাহি এ প্রসঙ্গে কোন কিছু না বললেও জানা গেল এর কারণ।

এই সিনেমার নায়ক ও প্রযোজক মুন্না খান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছে, তিনি পরীমণির ভক্ত। নায়িকা হিসেবে তাই পরীকেই এই সিনেমায় চেয়েছিলেন তিনি। পরীর সঙ্গে বিষয়টি নিয়ে কথাও হয়। পরীমণি না করায় সেখানে মাহিকে নেওয়া হয়েছে। মাহির কানেও বিষয়টি এসেছে।সেকারণেই সিনেমাটি থেকে সড়ে দাঁড়িয়েছেন মাহি।

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানান, এখানে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। দ্রুতই সুরাহা করা হবে। নায়িকা হিসেবে শুরু থেকেই আমি মাহিয়া মাহিকে ভেবে রেখেছি। তার সাথে যোগাযোগ করে বিষয়টি চূড়ান্ত করা হয়। মাহি ছাড়া অন্য নায়িকার সঙ্গে সিনেমাটি নিয়ে যোগাযোগ করা হয়নি।

তিনি আরও জানায়, ‘সিনেমায় নায়ক মুন্না খান সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্য নায়িকার নাম বলেছেন। সে নায়িকা সিনেমাটি না করায় মাহিকে নেওয়া হয়েছে! মাহি মনে করেছেন, আমরা তার কাছে বিষয়টি গোপন করেছি। তাই হয়তো অভিমান করে শুটিং করবেন না জানিয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চি...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা

বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা