সংগৃহীত
আন্তর্জাতিক

ট্রাম্পের শপথের আগেই পদত্যাগ করবেন এফবিআই প্রধান 

আন্তর্জাতিক ডেস্ক

আগামী বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান ক্রিস্টোফার রে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) এফবিআইয়ের অভ্যন্তরীণ এক বৈঠকে রে ঘোষণা দেন যে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এরইমধ্যে এফবিআইয়ের পরবর্তী প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নাম ঘোষণা করেছেন। ভারতীয় বংশোদ্ভূত প্যাটেল অবশ্য নাটকীয়ভাবে এফবিআইয়ের কর্তৃত্ব সীমিত করার আহ্বান জানিয়েছেন।

বুধবারের বৈঠকে রে বলেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে ব্যুরোর জন্য সঠিক জিনিসটি হলো বর্তমান প্রশাসনের শেষ পর্যন্ত কাজ করা এবং এরপর পদত্যাগ করা।

এক কর্মকর্তা জানান, রে'র এমন ঘোষণার পর অনেকে তাকে দাঁড়িয়ে সম্মান জানান এবং কিছু দর্শককে কাঁদতেও দেখা গেছে।

২০১৭ সালে রে'কে ১০ বছরের জন্য এফবিআই প্রধান হিসেবে বেছে নেন ট্র্যাম্পই। তবে পরবর্তী সময়ে ট্রাম্পের চক্ষুশূল হয়ে উঠেন রে। সম্প্রতি ট্রাম্প বলেছেন, রে-এর পদত্যাগ আমেরিকার জন্য একটি চমৎকার দিন হবে।

এদিকে বুধবার ক্যাশ প্যাটেল জানিয়েছেন, তিনি একটি মসৃণ ক্ষমতা হস্তান্তরের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, সিনেটররা চমৎকার এবং আমি তাদের পরামর্শ এবং সম্মতি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আস্থা এবং এফবিআইয়ের আইন-শৃঙ্খলা ও সততা পুনরুদ্ধারের জন্য উন্মুখ হয়ে আছি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআইয়ের কড়া সমালোচক হিসেবে পরিচিত ক্যাশ প্যাটেল। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট নির্মূল করারও কথা বলেছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

৬ আগস্ট থেকে খুলছে জুলাই জাদুঘর, লাগবে অনলাইন বুকিং

আগামী ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘ...

কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ?

গত তিন বছরে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ দীর্ঘমেয়াদের জন্য ইসরায়েল ছেড়েছেন,...

বিদ্যুৎকেন্দ্রে তেলের মজুত তলানিতে

দেশের ৫৩টি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি তেলের মজুত আশঙ্কাজনক পর্যায়ে ন...

যুক্তরাষ্ট্র-ইরান সংকট নিরসনে কাতারের অগ্রগতি দাবি

কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে ম...

দক্ষিণ লেবাননে ভয়াবহ বিস্ফোরণ

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের হাদ্দাত...

আল-আকসা নিয়ে উত্তেজনা, ইসরাইলের পদক্ষেপে শঙ্কা

জেরুজালেমে অবস্থিত মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদ ও ডোম অ...

হরমুজ চুক্তি নিয়ে আশাবাদী ওয়াশিংটন

বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আরও একটি পণ্যবাহী জা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা