ছবি-সংগৃহীত
খেলা
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে আছেন তানজিদ তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

জুনিয়র তামিম এর আগে দুটি প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে বিশ্বকাপের মূলপর্বেও জায়গা করে নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন।

ফলে লিটন দাস ও তানজিদ তামিম স্বীকৃত দুই ওপেনারই শুরু করবেন বাংলাদেশের ব্যাটিং ইনিংস। এছাড়া একাদশে রয়েছেন তিন পেসার—তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজ।

এদের সাথে দুই স্পিনার—সাকিব ও মিরাজ, এছাড়া আলাদা কোনো স্পিনার না রাখায় বোলিংয়ে দেখা যেতে পারে মাহমুদউল্লাহকে।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ১৫ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ৯ জয় নিয়ে এগিয়ে রয়েছে টাইগাররা। বাকি ৬ ম্যাচে জিতেছে আফগানরা।

অপরদিকে ওয়ানডে বিশ্বকাপে দুইবারের দেখায় প্রত্যেকবারই একপেশে লড়াইয়ে জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা