সারাদেশ

জুলাই বিপ্লবীদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে: ছাত্রদল সভাপতি

ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘যারা জুলাই আন্দোলনে ত্যাগ স্বীকার করেছেন, তদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগকে জুলাই আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হলেও সারাদেশে তাদের অস্তিত্ব এখনো বিদ্যমান। তবে তাদের অস্তিত্ব থেকে মুছে ফেলা হবে।’

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় মুক্তাগাছা পৌরসভা প্রাঙ্গনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের সভাপতি আরো বলেন, শহীদদের ঋণ শোধ করা সম্ভব হয়নি, তবে আওয়ামী লীগ এখনো নিষ্ক্রিয় হয়নি। আমাদের লক্ষ্য তাদের পুরোপুরি পরাজিত করা। গত ১৫ বছর ধরে আওয়ামী স্বৈরাচারী সরকার বাংলাদেশের ছাত্র রাজনীতি ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর মামলা হামলা ও নিপীড়ন চালানো হয়েছে। কিন্তু, ছাত্রদের আন্দোলনের ফলস্বরূপ ফ্যাসিস্ট শক্তি পরাজিত হয়েছে।

ঈদ পরবর্তী মিলনমেলায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নিয়ামুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল হক আরিফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন শাকিল প্রমুখ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা