ছবি: সংগৃহীত
সারাদেশ

জুলাইযোদ্ধা পরিচয়ে সাংবাদিক হেনেস্তা, গ্রেপ্তার ১

রংপুর প্রতিনিধি

সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে নিয়ে সিটি কর্পোরেশন কার্যালয়ে আটকে রেখে মারধর, প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা এবং মব তৈরি করে সাংবাদিকদের হেনস্তার ঘটনায় রতন মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত ১০টায় রংপুর মহানগরীর শাপলা চত্বর হাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রতন মিয়া নগরীর পূর্ব অভিরাম ডাক্তার পাড়ার সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রোববার নগরীর কাচারী বাজার এলাকা থেকে একুশে টেলিভিশন এবং দৈনিক সংবাদ এর জ্যেষ্ঠ প্রতিবেদক লিয়াকত আলী বাদলকে জুলাই যোদ্ধার পরিচয়ে একদল যুবক ধরে নিয়ে গিয়ে সিটি কর্পোরেশনের ভেতরে বেধড়ক মারপিট করে। এ সময় তার পরিবেশিত নিউজ ভুল হয়েছে মর্মে প্রধান নির্বাহীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করার জন্য তার রুমের কাছে নিয়ে আটকে রাখে। পরে সাংবাদিকরা গিয়ে তাকে উদ্ধার করার করে। সিটি কর্পোরেশনের নতুন ভবনের সামনে সাংবাদিকরা অবস্থান ধর্মঘট শেষে চলে যাওয়ার সময় আবারও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা মব তৈরি করে সাংবাদিকদের আটকে রাখে এবং হেনস্তা করে।

কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, সাংবাদিক লিয়াকত আলীকে অপহরণ ও মারধরের অভিযোগে করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় লিয়াকত আলী বাদল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজসহ ১৪ জনের নামে মামলা দায়ের করে। ওই মামলার পাঁচ নম্বর আসামি রতন মিয়া।

প্রসঙ্গত, ১৭ ই সেপ্টেম্বর লিয়াকত আলী বাদল দৈনিক সংবাদের ‘রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স, পাঁচ কোটি টাকার বাণিজ্যের পাঁয়তারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। অভিযোগ উঠেছে ওই সংবাদের জেরে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটানো হয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা