ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

জীবনসঙ্গীকে যে ৫ টি কথা বলা উচিত নয়

লাইফস্টাইল ডেস্ক: কেবল দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেই নয়, যে কোনো ধরনের সম্পর্কেই সুন্দর করে কথা বলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্পর্কে অপ্রয়োজনীয় ক্ষতি বা দ্বন্দ্ব এড়াতে কিছু ব্যাপার আপনার যত্ন সহকারে মেনে চলা উচিত।

ধরুন, আপনি হয়তো আপনার সঙ্গীকে এমন কিছু কথা বলে ফেলতে পারেন, যা তাকে ভীষণ কষ্ট দিতে পারে। আপনার সামান্য কথায়ই একটি সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে।

তাই জেনে নিন এমন কিছু কথা সম্পর্কে, যা আপনার সঙ্গীকে কখনো বলা উচিত নয়-

১) তোমাকে বিয়ে করা আমার বড় ভুল:

বিয়ে নিয়ে আফসোস করা সম্পর্কের জন্য ক্ষতিকারক। এটি আপনাদের সম্পর্কের বিশ্বাস এবং ভালোবাসার ভিত্তিতে ফাটল ধরাতে পারে। অনুশোচনা নিয়ে থাকার বদলে একসাথে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করাই বরং বুদ্ধিমানের কাজ। তাই নিজেদের কাজের দিকে মনোনিবেশ করু। সেই সাথে আপনার বন্ধনকে শক্তিশালী করার উপায় খুঁজে বের করুন।

২) তুমি ঠিক তোমার মা-বাবার মতো:

মা-বাবার মতো হওয়া মোটেও মন্দ কিছু নয়। কিন্তু যখন কেউ তার স্বামী বা স্ত্রীকে রাগের মাথায় এ ধরনের কথা বলে বসে, তখন তা সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। এতে আপনার সঙ্গী বিরক্ত হতে পারে। এ ধরনের কথার পরিবর্তে একটি গঠনমূলক ও সংবেদনশীল পদ্ধতিতে নির্দিষ্ট সমস্যার সমাধান করুন।

৩) আমি তোমাকে আর ভালোবাসি না:

এমন কথা সম্পর্কের ক্ষেত্রে ধ্বংসাত্মক হতে পারে। সেই সাথে আপনার সঙ্গীর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদি আপনার অনুভূতি নিয়ে সন্দেহ থেকে থাকে, তাহলে সময় নিন। ভালোবাসা অল্প দিনে হতে পারে, আবার অনেকটা সময়ও লাগতে পারে। তাই সঙ্গীকে হুট করে ‘ভালোবাসি না’ বলে দেবেন না।

৪) মা/বাবা হিসেবে তুমি উপযুক্ত নও:

সঙ্গীর প্যারেন্টিংকে কখনো উপহাস করবেন না। সন্তান আপনাদের ২ জনেরই অংশ। তার দেখাশোনা করার দায়িত্বও ২ জনের। আপনার সঙ্গী যদি ভুল কিছু করে, একসাথে বসে সমাধান করুন। মতবিরোধ হতেই পারে। তাই বলে তা সন্তানের সামনে নিয়ে আসবেন না। এতে সন্তানের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

৫) তুমি সমস্ত সমস্যার কারণ:

বিয়ে পরবর্তী কোনো সমস্যার জন্য সঙ্গীকে দোষারোপ করা সমাধান নয়। বরং এটি সমস্যা সমাধানে বাধা দেয়। এর পরিবর্তে নির্দিষ্ট সমস্যাগুলো খুঁজে বের করুন। পাশাপাশি একে অপরের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানুন এবং সমাধান খুঁজতে একসাথে কাজ করুন।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা