সংগৃহিত
বিনোদন

‘জামাল-কদু’ গানে ইরানি মডেল ভাইরাল

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর কাপুরের বহুল প্রত্যাশিত ‘অ্যানিমেল’ সিনেমায় ভিন্নভাবে নজর কেড়েছে ‘জামাল-কদু’ গান। ছবিতে ববি দেওলের আগমনী গান হিসেবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ব্যবহৃত হয় ইরানের এই গান।

ববির সঙ্গে ভাইরাল এই গানে অংশ নেওয়া এক তরুণীতে মাতোয়ারা নেটদুনিয়া। ভিন্ন ভাষার গানটি বিমোহিত করেছে সব শ্রেনীর দর্শক-শ্রোতাদের।

গানটিতে অভিনয় করেছেন ইরানি মডেল এবং নৃত্যশিল্পী তানাজ দাউদি। তনি নামেও পরিচিত তিনি। ‘জামাল-কদু’ ভাইরাল হওয়ায় রাতারাতি সেনসেশন হয়ে উঠেছেন এই মডেল।

তানাজ ভারতে কাজ করেন। জামাল কুদুতে উপস্থিত হওয়ার আগে, তিনি বলিউডের বিভিন্ন গান এবং স্টেজ শো কাজ করেছেন। নোরা ফাতেহি, বরুণ ধাওয়ান, জন আব্রাহাম এবং সানি লিওনের মতো তারকাদের সঙ্গে তাকে দেখা গেছে। তবে বেশিরভাগ জায়গায় তার উপস্থিতি ছিল ব্যাকগ্রাউন্ডে ছিল। জামাল কুদু গানেই প্রথমবার ক্যামেরার সামনে আসেন তিনি।

গানটিতে সংক্ষিপ্ত উপস্থিতিই তানাজের জীবন বদলে দিয়েছে। ভারতে তার খ্যাতি যেভাবে আকাশচুম্বী হয়েছে তাতে অনেকে নতুন জাতীয় ক্রাশ বলেও অভিহিত করেছে। ছবিটি মুক্তির আগে তানাজের প্রায় দশ হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল। মাত্র দুই সপ্তাহে সংখ্যাটি বেড়ে আড়াই লাখ পেরিয়ে গেছে, আর সেটি ক্রমাগত বেড়েই চলেছে।

প্রসঙ্গত, শুধু তানাজেরই নয়, এই সিনেমায় অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। রণবীরের সঙ্গে খোলামেলা দৃশ্যে পর্দায় ঝড় তুলেছেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বঙ্গভবনে মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ...

২০২৭ শিক্ষাবর্ষে ৩০ কোটি ৯২ লাখ বই

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে তুল...

এমপিওভুক্তির দাবিতে আজ শিক্ষকদের কর্মসূচি

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীতে অবস্থান ও মানব...

প্রভার তৃতীয় বিয়ে নিয়ে নতুন তথ্য

ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা