ছবি: সংগৃহীত
সারাদেশ

জবি শিক্ষার্থী হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাষ্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নতুন প্রশাসনিক ভবন, পুরাতন কলা ভবন ও বিজ্ঞান ভবনের সামনের সড়ক প্রদক্ষিণ করে ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা “আমার ভাই মরল কেনো, প্রশাসন জবাব চাই”, “আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে”, “জুবায়েদ হত্যার বিচার চাই”, “রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়”, “ছাত্রদলের একশন, ডাইরেক্ট একশন”সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, “আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পর বাংলাদেশ বদলে যাবে। কিন্তু দেখা যাচ্ছে একের পর এক ছাত্রদলের নেতা-কর্মীকে হত্যা করা হচ্ছে। জুবায়েদ শুধু ছাত্রদল নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন মেধাবী ও প্রাণবন্ত শিক্ষার্থী। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল আহমেদ, মো. মহিউদ্দিন, হাবিবুর রহমান হাবিব, সদস্য মামুন সরকার, ইসরাফিল হোসাইন, খায়রুল বাশার, তোফায়েল ইসলাম, শাকিল আহমেদসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। গতকাল (১৯ অক্টোবর) পুরান ঢাকার আরমানিটোলা পাম্পের গলিতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১

আজ ০৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০.১৫ ঘটিকায় সোনারগাঁও থানার অফি...

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১

আজ ০৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০.১৫ ঘটিকায় সোনারগাঁও থানার অফি...

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, নিহতের পরিবারের পাশে রেজিনা নাসের

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘা...

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন...

সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান প্রাণঘাতী সংঘাতের প্রেক্ষাপটে ভারতের প্রধান...

যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে কোনো দুশ্চিন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা