সংগৃহিত
আন্তর্জাতিক

চীনে মহাসড়কে ধস, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় মহাসড়কে গভীর রাতে ধসের ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। অবশ্য দেশটির এই রাস্তায় ধসের কারণ জানা যায়নি।

বুধবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে একটি মহাসড়কের অংশ ধসে পড়ার পর অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, মেইঝো শহর এবং ডাবু কাউন্টির মধ্যে সংযোগ স্থাপনকারী এস১২ হাইওয়ের ১৭.৯ মিটার (৫৮.৭ ফুট) প্রসারিত অংশ স্থানীয় সময় বুধবার গভীর রাত ২টা ১০ মিনিটের দিকে ধসে পড়ে এবং ১৮টি গাড়িতে কয়েক ডজন লোক সেখানে আটকা পড়ে।

সিসিটিভি আরও জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বেলা পৌনে ১২টা পর্যন্ত ‘১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আরও ৩০ জন হাসপাতালে আহত অবস্থায় জরুরি সেবা নিচ্ছেন।’

চীনের এই রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থাটি জানিয়েছে, হাসপাতালে যারা আছেন তাদের জীবন ‘বর্তমানে ঝুঁকির মধ্যে নেই’, তবে তাদের আঘাতের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

স্থানীয় সংবাদ আউটলেটগুলোর শেয়ার করা সোশ্যাল মিডিয়া ফুটেজে একটি গভীর, অন্ধকার গর্ত থেকে আগুন এবং ধোঁয়া উঠতে দেখা গেছে যেখানে গাড়িগুলো পড়ে গেছে বলে মনে করা হচ্ছে।

সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তার জন্য কর্তৃপক্ষ প্রায় ৫০০ জনকে ঘটনাস্থলে পাঠিয়েছে। অবশ্য মহাসড়কে ধসের কারণ নির্দিষ্ট করে জানানো হয়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা