সংগৃহীত
টেকলাইফ

চীনে ব্যান হতে পারে আইফোন ১৭ সিরিজ 

আমার বাঙলা ডেস্ক

আগামী ২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭ সিরিজ। এই সিরিজের স্মার্টফোনগুলোতে থাকবে না সিম ট্রে। পাতলা ডিজাইন রাখার জন্য অ্যাপলের এই সিদ্ধান্ত।

তবে আইনি বিপাকে পড়তে পারে অ্যাপল। চীনে ব্যান করা হতে পারে আইফোন ১৭ সিরিজ। এই মুহূর্তে আইফোনের বড় বাজার চীন। আর সেখানেই যদি বিশ্বের সব থেকে প্রিমিয়াম স্মার্টফোন আইফোন ১৭ সিরিজ নিষিদ্ধ হয়, তাহলে বড় ধাক্কা খেতে পারে অ্যাপল।

যদিও এটি কোনো ভূ-রাজনৈতিক কারণে নয়, বরং চীনের নিয়ম অমান্য করার কারণে এই সমস্যার মুখোমুখি হতে পারে অ্যাপল। চিনের নিয়ম অনুযায়ী, প্রত্যেক ফোনে ফিজিক্যাল সিম কার্ড স্লট থাকতে হবে। কিন্তু আইফোন ১৭ সিরিজে ই-সিম প্রযুক্তি আনছে অ্যাপল।

যার জন্য ফিজিক্যাল সিম কার্ডের প্রয়োজন নেই। এই কারণে সে দেশে নিষিদ্ধ হতে পারে আইফোন। চীনের নিয়ম এবং অ্যাপলের ডিজাইন পরিকল্পনার মধ্যে এই সংঘাত ফোনটিকে চীনের বাজারে প্রবেশ আটকাতে পারে।

এদিকে বিশ্বের আইফোন বাজারে এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চীনের। মোট বিক্রি হওয়া আইফোনের ১৯ শতাংশ তৈরি হয় চীনেই। তাই সে দেশের নিয়ম অমান্য করলে ক্ষতির মুখে পড়তে পারে কোম্পানিটি। তবে চীন ও আমেরিকার মধ্যে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে, অ্যাপল এই নিয়ম মানতে কতটা রাজি হবে সেটিই দেখার বিষয়।

আইফোন ১৭ স্লিম বা এয়ার মডেলে খুবই পাতলা ডিজাইন থাকছে। পাঁচ থেকে ছয় মিলিমিটার পরিমাপ হতে পারে। যার ফলে ফোনে সিম কার্ড ইন্সটল করা কঠিন কাজ হবে। ফোনটিকে যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করছে অ্যাপল।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা