খেলা

‘চাপ নেই’

ক্রীড়া ডেস্ক

কোর্টে লড়ছিলেন মেয়েদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আরিনা সাবালেঙ্কা। কিন্তু ওই মুহূর্তে কোর্টে কারও মনোযোগ ছিল না। বেশির ভাগ চোখ আটকে ছিল লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামের গ্যালারির এক কোণে। ১৪ হাজার দর্শকের মাঝে এক প্রেমিক হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেন তাঁর প্রেমিকাকে।

ইউএস ওপেনে গত শুক্রবার রাতে তৃতীয় রাউন্ডে লেইলা ফার্নান্দেজের বিপক্ষে সাবালেঙ্কার ম্যাচে এমন মধুর দৃশ্য দেখা গেল। টেনিসের ভক্ত সে প্রেমিক পুরুষ হাঁটু গেড়ে বসে বিয়ের আংটি বের করতেই মেয়েটি অবিশ্বাস ও লজ্জা মেশানো চাহনিতে দুই হাতে মুখ ঢেকে ফেলেন। গোটা স্টেডিয়ামে তখন করতালির বন্যা, মুহূর্তটি অনেকেই ধারণ করেন মুঠোফোনে।

প্রেমিকটি হাতের ইশারায় স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের তাঁর পক্ষে আরও আওয়াজ তুলতে বলেন। এরপর মেয়েটির কাছে গিয়ে তাঁর হাতে আংটিটি পরিয়ে দেন এবং দুজনে একে অপরকে আলিঙ্গন করেন।

ধারাভাষ্যকারেরাও এ সময় মজা নেন। প্রেমিকাটি দুই হাতে মুখ ঢাকা অবস্থায় প্রেমিকটি যখন বিয়ের আংটি বের করেন, তখন এক ধারাভাষ্যকার আন্দাজ করেন, ‘দেখে মনে হচ্ছে রাজি। কী দারুণ এক মুহূর্ত!’

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। কানাডার ফার্নান্দেজকে ১ ঘণ্টা ৩৯ মিনিটে ৬-৩, ৭-৬ (৭/২) গেমে হারিয়ে শেষ ষোলোয় ওঠার পর সাবালেঙ্কাও কথা বলেন গ্যালারিতে বিয়ের প্রস্তাবের ঘটনা নিয়ে, ‘ প্রথমবারের মতো আমার ম্যাচে কেউ (বিয়ের) প্রস্তাব দিল। সত্যিই মধুর এক মুহূর্ত এবং এতই সুন্দর যে আমি হাসি আটকে রাখার চেষ্টা করছিলাম। তারা খুব খুশি ছিল এবং আমি কোর্টে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। তাদের বিয়ে সুখের হোক। (তখন) আমি আমার প্রেমিকের দিকে তাকিয়েছিলাম। চাপ নেই (হাসি)।’

বেলারুশ তারকা ও ইউএস ওপেনে বর্তমান চ্যাম্পিয়ন সাবালেঙ্কার প্রেমিক ব্রাজিলের উদ্যোক্তা ও মোটরসাইক্লিস্ট গিওরগিওস ফ্রানগুলিস। সাবালেঙ্কার ম্যাচে তাঁকে প্রায়ই গ্যালারিতে দেখা যায়। সাবালেঙ্কা তাঁকে ‘চাপ নেই’ কথাটির মাধ্যমে হয়তো বোঝাতে চেয়েছেন, এখনই বিয়ে করার চাপ নেই।

ছেলেদের একক থেকে শেষ ষোলোয় উঠেছেন দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ ও নোভাক জোকোভিচ। আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইতালির তৃতীয় বাছাই লুসিয়ানো দারদেরিকে ৬-২, ৬-৪, ৬-০ গেমে হারান পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিশ তারকা আলকারাজ। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপার সন্ধানে নামা সার্বিয়ান কিংবদন্তি জোকোভিচ ৬-৪, ৬-৭ (৪/৭), ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন ব্রিটেনের ক্যাম নরিকে। সেমিফাইনালে আলকারাজ ও জোকোভিচের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা