অপরাধ

‘চাঁদাবাজের পক্ষে তদবির করলে গ্রেপ্তার’, মিরপুরের এডিসির বার্তা

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজের পক্ষে তদবির করলে গ্রেপ্তার করার ঘোষণা দিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের পল্লবী ও দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া। শুক্রবার (১১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি একথা লিখেছেন।

পোস্টে ক্ষুব্ধ ওই পুলিশ কর্মকর্তা লিখেছেন, মিরপুর এলাকায় (ঢাকার) চাঁদাবাজদের ব্যাপারে যে নেতা তদবির করতে আসবেন তাকেসহ অ্যারেস্ট করব। সাবধান হয়ে যান, নাহলে হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেওয়া হবে। মাইনাস টলারেন্স।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। তার পোস্টটিকে সমর্থন জানিয়ে পোস্টে ৪ হাজার রিয়েকশন, ছয় শতাধিক শেয়ার ও কমেন্ট পড়েছে।

মিরপুর এলাকায় চাঁদাবাজি, অবৈধ দখল এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে টাকা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। এডিসি জাকারিয়ার এই পোস্টকে স্থানীয় রাজনৈতিক মহলে সরাসরি বার্তা হিসেবে দেখা হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে চাঁদাবাজদের পক্ষে তদবিরকারীদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা