সংগৃহিত
সারাদেশ

চাঁদপুরে পাসপোর্ট দালাল চক্রের হোতাসহ গ্রেপ্তার ১৬

জেলা প্রতিবেদক : নাগরিকদের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে চাঁদপুর পাসপোর্ট অফিস এলাকা তরপুরচন্ডীতে অভিযান পরিচালনা করে পাসপোর্ট দালাল চক্রের হোতা মো. ইয়াসিনসহ ১৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক (উপপরিচালক) লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

গ্রেপ্তারকৃত দালাল চক্রের সদস্যরা হলেন-মো. ইয়াসিন (২২), মো. মামুন (৩৭), মুনকার আহমেদ রাজ (২২), মো. তানভীর (২৩), মোবারক গাজী (৪০), মো. রবিউল আলম (২৮), মো. শরীফ হোসেন (৩৭), মো. শাওন (২২), নুরুল ইসলাম মজুমদার (২৬), মো. অমিত হাসান (২২), মো. তোফাজ্জল দেওয়ান (৫৫), মো. সেলিম (৪০), রানা (৩৭), সাজ্জাদ (১৯), মো. তামিম হোসেন (২৩) ও আরমান হোসেন (৩০)।

এদের বাড়ি চাঁদপুর সদরসহ জেলার অন্যান্য উপজেলায়। গ্রেপ্তারের সময় তাদের হেফাজতে থাকা ১৮৩ পাসপোর্ট ডেলিভারি স্লিপ, ৮টি মোবাইল ফোন, নগদ ৪৫ হাজার ২০০’ এবং পাসপোর্টসংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের প্রচলিত নিয়মনীতি অনুসরণ করে পাসপোর্ট প্রাপ্তি সকল নাগরিকের অধিকার। তবে অধিকাংশ সময়ে অসংখ্য ভুক্তভোগী দালাল চক্রের সদস্যকে পাসপোর্ট করতে দিয়ে প্রতারিত হন। আমরা লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে চাঁদপুর সদরের তরপুরচন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে পাসপোর্ট দালাল চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছি।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে পাসপোর্ট প্রস্তুত করে দেবে বলে নির্ধারিত টাকার চাইতে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃত দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা