সংগৃহীত
সারাদেশ

চলন্ত ট্রেনে আগুন: দম্পতির লাফ, প্রাণ গেল শিশুর 

কক্সবাজার প্রতিনিধি

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেন প্রবাল এক্সপ্রেসে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ট্রেনটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ভীতসন্ত্রস্ত হয়ে এক দম্পতি তাদের এক ছেলে শিশুসহ ট্রেন থেকে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মো. হামদান নামের আট মাস বয়সী শিশুকে মৃত ঘোষণা করা হয়।

গুরুতর আহত হয়েছেন শিশুর বাবা আবদুর রাজ্জাক (২৬) এবং মা লিজা আক্তার (২০)। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী আবদুর রাজ্জাকের বাড়ি কক্সবাজারের পিএমখালী ইউনিয়ন এলাকায়। তিনি পরিবার নিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখান থেকে পরিবার নিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

আরো জানা যায়, ঘটনার একটু আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবদুর রাজ্জাক সাতকানিয়া স্টেশন থেকে ট্রেনে উঠেন। এরপর ট্রেনটি লোহাগাড়ার পদুয়ায় পৌঁছালে একটি বগিতে আগুন লেগে যায়।

লোহাগাড়া স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, বগিতে আগুন লাগার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে নিভিয়ে ফেলা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক জাহেদ হোসেন জানান, আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির...

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

নেত্রকোনার মদন উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ...

সংবিধানে গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জনপ্রত্যাশা ধারণ করে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চান বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা