ছবি-সংগৃহীত
জাতীয়

চলতি সংসদের শেষ অধিবেশন বিকেলে

নিজস্ব প্রতিবেদক: চলতি একাদশ জাতীয় সংসদের ২৫ তম অধিবেশন বসছে আজ। এটি ২০২৩ সালের ৫ম এবং বর্তমান সরকারের মেয়াদের শেষ সংসদ অধিবেশন।

রোববার (২২ অক্টোবর) বিকেল ৪ টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।

এতে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ অধিবেশন কয়দিন চলবে, তা অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।

গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতা অনুসারে, একাদশ জাতীয় সংসদের ২৫ তম অধিবেশন আহ্বান করেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর বর্তমান সংসদের ২৪ তম অধিবেশন ৯ টি বৈঠকের পর শেষ করা হয়।

সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি অধিবেশনে উত্থাপন ও পাসের জন্য প্রায় ২ ডজন বিল অপেক্ষমান রয়েছে। এর মধ্যে বেশ কিছু বিল পাস হবে। তবে উত্থাপিত কোনো বিল পাস না হলে বা চলতি সংসদের অন্য কোনো অধিবেশন না হলে সেগুলো তামাদি হবে।

সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার দিন থেকে পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না।

এ কারণে সাধারণত ২ মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়। তবে এ বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে, চলতি বছরের ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ৫ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। ২০১৯ সালের ৩০ জানুয়ারি এ সংসদের প্রথম অধিবেশন বসেছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা