সংগৃহীত
অপরাধ

গুলিস্তানে সাংবাদিকের ওপর হামলা: ছয় জনের বিরুদ্ধে মামলা 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) রাতে বংশাল থানায় এশিয়ান টেলিভিশনের রিপোর্টার (ডিজিটাল মিডিয়া) মো. শফিকুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেন।

শফিকুল ইসলাম বলেন, শুক্রবার বিকালে গুলিস্তানের ফুলবাড়িয়ায় তাজ আনন্দ পরিবহন সার্ভিসের (ঢাকা মেট্রো-ব ১৫-৩৮৭২) গাড়ি গায়ের উপর চাপিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ করলে অতর্কিত হামলা চালান পরিবহনটির স্টাফরা। এ ঘটনায় করা মামলায় তাজ আনন্দ পরিবহনের হেলপার পলাশ ও চালক ঠান্ডুসহ ছয় জনের নাম উল্লেখসহ ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক শফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে, একজন আটক আছে।

এদিকে সাংবাদিক শফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা