আন্তর্জাতিক

গুরুতর অসুস্থ অং সান সু চি, দাবি ছেলের

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের কারাগারে নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তার ছেলে কিম আরিস।

তিনি জানিয়েছেন, ৮০ বছর বয়সী সু চি গুরুতর অসুস্থ।

তার হৃদরোগের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে এবং জরুরি চিকিৎসার প্রয়োজন। খবর ইন্ডিপেন্ডেন্টের।

লন্ডন থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিস বলেন, সঠিক ডাক্তারি পরীক্ষা ছাড়া তার হৃৎপিণ্ডের অবস্থা বোঝার কোনো উপায় নেই। আমি ভীষণ উদ্বিগ্ন। এমনকি তার জীবিত থাকার বিষয়টি যাচাই করারও কোনো উপায় নেই।

সু চির ছেলে আরিস মিয়ানমারের সেনা সরকারকে আহ্বান জানিয়েছেন, তার মাকে অবিলম্বে যথাযথ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে বাইরের কোনো অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞকে দেখা করার সুযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চি একাকী কারাবন্দি জীবন কাটাচ্ছেন। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে তাকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মায়ের জীবন সংকটের কথা তুলে ধরে কিম আরিস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত হস্তক্ষেপ করতে এবং সু চির মুক্তি নিশ্চিত করতে।

একইসঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও সু চির কারাবন্দি অবস্থার অমানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে।

আমারবাঙলা/জিজ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোজতবা খামেনির নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দ...

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্ব...

গুরুতর ক্যানসারে আক্রান্ত বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের...

মনোহরদীতে অসহায়দের মাঝে হুইলচেয়ার-সেলাই মেশিন

নরসিংদীর মনোহরদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

এসএসসি ফলে ধস, ১৯ বছরের সর্বনিম্ন পাসের হার; গণিত-ইংরেজিতে বিপর্যয়

দেশের মাধ্যমিক শিক্ষায় বড় ধরনের সংকটের ইঙ্গিত দিয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমা...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫

আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা