সংগৃহিত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

গুগল ম্যাপের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

দৈনিক আমার বাঙলা’র পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ২৫ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ২৬ রজব ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:

১৬৭২ - স্যার আইজাক নিউটন লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার আলোক বিদ্যার ওপর গবেষণাপত্রটি উপস্থাপন করেন।

১৯০৫ - রুশ-জাপান যুদ্ধ শুরু।

১৯৪১ - ৩০ বছর প্রবাসে থাকার পর হো চি মিন গোপনে ভিয়েতনামে আসেন।

১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় অস্ট্রিয়া এবং সামোয়া।

২০০৫ - গুগল ম্যাপের যাত্রা শুরু।

২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি গুগল ম্যাপস চালুর কথা প্রথমে গুগল ব্লগে ঘোষণা করা হয়। সেপ্টেম্বরে হারিকেন স্যান্ডির পরে গুগল ম্যাপ দ্রুত নিউ অর্লিন্স এর স্যাটেলাইট ইমেজ আপডেট করে যাতে ব্যবহারকারীরা সেই শহরের বিভিন্ন অংশে বন্যার পরিমাণ দেখতে পায়।

২০০৭ সালে গুগল ম্যাপস একটি ড্রাগেবল আয়তক্ষেত্রসহ একটি ক্ষুদ্র দৃশ্য দিয়ে সজ্জিত হয়, যা মূল ভিউপোর্টে প্রদর্শিত এলাকাকে নির্দেশ করে এবং মানচিত্রে অবস্থান সম্পর্কে বিশদ বিবরণের জন্য "ইনফো উইন্ডো" যা পূর্বরূপ দেখার জন্য।

২৮ নভেম্বর মোবাইলের জন্য গুগল ম্যাপস ২.০ প্রকাশিত হয়‌ যা একটি মাই লোকেশন (My Location) ফিচারের একটি বিটা ভার্সন, যা মোবাইল ডিভাইসের জিপিএস/অ্যাসিস্টেড জিপিএস ব্যবহার করে। যদি তা উপলব্ধ থাকে ও নিকটতম ওয়্যারলেস নেটওয়ার্ক এবং সেল সাইটগুলি নির্ধারণ করে।

সেল সাইটগুলি সফটওয়্যারটির পরিচিত ওয়্যারলেস নেটওয়ার্ক ও সাইটগুলির একটি ডাটাবেস ব্যবহার করে সেল সাইটের লোকেশন সন্ধান করে৷ সেল ট্রান্সমিটার থেকে বিভিন্ন সিগন্যাল শক্তি ট্রায়াঙ্গুলাটিং ফিচারের মাধ্যমে তাদের অবস্থান (ডাটাবেস থেকে পুনরুদ্ধার করা) ব্যবহার করে, মাই লোকেশনের মাধ্যমে ব্যবহারকারীর বর্তমান অবস্থান নির্ধারণ করে।

২৩ সেপ্টেম্বর, ২০০৮-এ প্রথম বাণিজ্যিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসের ঘোষণার সাথে গুগল ঘোষণা করেছে যে, তার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য একটি গুগল ম্যাপস অ্যাপ প্রকাশ করা হবে।

২০০৯ সালের অক্টোবরে, গুগল ম্যাপেসের আমেরিকান সংস্করণে তাদের প্রাথমিক সরবরাহকারী হিসেবে টেলি অ্যাটলাসকে প্রতিস্থাপন করে এবং তাদের নিজস্ব ডেটা ব্যবহার করে।

জন্মদিন:

১৮২৮ - জুল ভার্ন, ফরাসি লেখক। (মৃ.১৯০৫)

১৮৮৩ - জোসেফ শুম্পটার, প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী।

১৮৮৬ - উস্তাদ ফৈয়াজ খান, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। (মৃ.৫/১১/১৯৫০)

১৮৯৭ - জাকির হুসেইন (রাজনীতিবিদ), অর্থনীতিবিদ ও ভারতের তৃতীয় রাষ্ট্রপতি। (মৃ.০৩/০৫/১৯৬৯)

১৯২৫ - জ্যাক লেমন, মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ। (মৃ. ২০০১)

১৯৩১ - জেমস ডিন, মার্কিন অভিনেতা। (১৯৫৫)

১৯৩৪ - আবু জাফর ওবায়দুল্লাহ, বাংলাদেশের প্রখ্যাত কবি।

১৯৪১ - জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক। (মৃ.২০১১)

১৯৬৩ - মোহাম্মদ আজহারউদ্দীন, ভারতীয় ক্রিকেটার এবং রাজনীতিবিদ।

১৯৭৬ - খালেদ মাসুদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ও অধিনায়ক।

১৯৮৭ - জাভি গার্সিয়া, স্প্যানীয় ফুটবলার।

১৯৯৫ - জশুয়া কিমিচ, জার্মান ফুটবলার।

মৃত্যুবার্ষিকী:

১৮৭২ - ভারতের ভাইসরয় আর্ল আফ মেয়ো আততায়ীর হাতে নিহত।

১৯০৯ - রামদাস কাঠিয়াবাবা নিম্বার্ক সম্প্রদায়ের প্রখ্যাত ভারতীয় যোগসাধক কাঠিয়াবাবা, দার্শনিক ও ধর্মগুরু। (জ. ২৪/০৭/১৮০০)

১৯১২ - গিরিশচন্দ্র ঘোষ ভারতের প্রখ্যাত বাঙালি নট ও নাট্যকার ও নাট্য পরিচালক। (জ.২৮/০২/১৮৪৪)

১৯৫৭ - জন ভন নিউম্যান, একজন হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ। (জ.১৯০৩)

১৯৬০ - জন ল্যাংশ অস্টিন, ইংরেজ দার্শনিক(ভাষা)।

১৯৮৮ - সন্তোষ দত্ত, প্রখ্যাত বাঙালি অভিনেতা। (জ.০২/১২/১৯২৫)

১৯৯৫ - ' অগ্নিকন্যা' কল্পনা দত্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও মাস্টারদা সূর্য সেনের সহযোগী। (জ.২৭/০৭/১৯১৯)

দিবস:

নির্ভানা দিবস। (বৌদ্ধ ধর্ম)

সূত্র: উইকিপিডিয়া

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির...

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

নেত্রকোনার মদন উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ...

সংবিধানে গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জনপ্রত্যাশা ধারণ করে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চান বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা