আন্তর্জাতিক

গাজার ২ হাজার অসুস্থ শিশুকে আশ্রয় দেবে জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজার ২ হাজার অসুস্থ শিশুকে জর্ডানে আশ্রয় দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির রাজা দ্বিতীয় আব্দুল্লাহ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে এর জনগণকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় তিনি তার অবস্থানে অনঢ়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ কথা বলেন।

এনডিটিভি জানিয়েছে, রাজা দ্বিতীয় আব্দুল্লাহ বলেন, ‘গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে আমি জর্ডানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছি। এটিই ঐক্যবদ্ধ আরব অবস্থান। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্নির্মাণ এবং ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলা করা সকলের অগ্রাধিকার হওয়া উচিত।’

তবে তিনি ট্রাম্পকে বলেছেন, মিশর এই অঞ্চলের দেশগুলো কীভাবে ট্রাম্পের সঙ্গে এই প্রস্তাবে ‘কাজ’ করতে পারে তার একটি পরিকল্পনা করছে।

আব্দুল্লাহ বলেন, ‘আমরা এখনই যা করতে পারি তা হলো-২০০০ ক্যান্সার আক্রান্ত শিশু যারা খুবই অসুস্থ অবস্থায় রয়েছে তাদের নিজেদের দেশে নিতে পারি।’

আব্দুল্লাহর এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এটি সত্যিই একটি সুন্দর পদক্ষেপ। জর্ডানের রাজা হোয়াইট হাউসে আসার আগে তিনি এটি সম্পর্কে জানতেন না বলেও জানান তিনি।

এর আগে,গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ‘দখলের’ ঘোষণা দিয়ে বিশ্বকে হতবাক করে দেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বিধ্বস্ত অঞ্চলটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ তৈরির প্রস্তাব দেন।

সেসময় জর্ডানের রাজা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, মিশর একটি পরিকল্পনা নিয়ে আসছে এবং আরব দেশগুলো তখন রিয়াদে এটি নিয়ে আলোচনা করবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা