ছবি-সংগৃহীত
অপরাধ

গাইবান্ধায় ৬ নারী ছিনতাইকারী আটক

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ৬ নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের তুলশীপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের সারোয়ার মিয়ার স্ত্রী আয়শা বেগম, বজলু মিয়ার মেয়ে তছলিমা বেগম, আহাদ আলীর মেয়ে আখি আক্তার, ফুকরু মিয়ার মেয়ে শিরিন আক্তার, সালেহ উদ্দিনের মেয়ে শালে আক্তার ও রিপন মিয়ার স্ত্রী নাছিমা বেগম।

জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের সতীতলা গ্রামের কাজী মো. রওশন হায়দারের স্ত্রী সুলতানা বেগম নিজ কর্মস্থল তালুককানুপুর ইউনিয়নের তালতলা উচ্চ বিদ্যালয় থেকে গোবিন্দগঞ্জ বন্দরে যায়। প্রয়োজনীয় কাজ শেষে গোবিন্দগঞ্জের আদর্শ ঔষধের গলিতে ভ্যান স্ট্যান্ডে একটি ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

এসময় ওই ভ্যানে ছিনতাইকারী নারীরাও যাত্রীবেশে ওঠেন। তুলশীপাড়া এলাকায় পৌঁছালে কৌশলে তারা সুলাতানা বেগমের গলায় থাকা একটি স্বর্ণের হার খুলে নেয়। বিষয়টি টের পেয়ে ভ্যানচালক স্থানীয়দের সহায়তায় ওই ছয় নারীকে আটক করে রাখে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে থানায় নিয়ে যায়। গোবিন্দগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে সুলতানা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেছে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, ছিনতাইকারী নারীদের স্থানীয়রা হাতে-নাতে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা