সংগৃহিত
আন্তর্জাতিক

কৌতুক করে ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের নিরাপত্তায় সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা থাকার কথা তাঁর। অথচ ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি উল্টো কাজ করে ক্ষমা চাইতে বাধ্য হলেন। এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথা জানিয়ে মন্ত্রণালয়ের এক মুখপাত্র অবশ্য দাবি করেছেন।

ঘটনাটি ঘটেছে একেবারে ঘরোয়া এক অনুষ্ঠানের ব্যক্তিগত পরিসরের আলাপচারিতায়। এর মাধ্যমে উদ্দেশ্য ও পরিসরকে ছোট করে দেখাতে চাইলেও জেমস ক্লেভারলি আসলে এমন এক কৌতুক করেছিলেন, যা কোনো মন্ত্রী পর্যায়ের ব্যক্তি তো বটেই, সচেতন, শান্তিকামী ও নারীর প্রতি শ্রদ্ধাশীল কোনো নাগরিকের কাছেই আশা করা যায় না।

ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকা সানডে মিররের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে এক অনুষ্ঠানে গিয়ে খুব রসিকতায় মেতে উঠেছিলেন জেমস ক্লেভারলি। একপর্যায়ে দীর্ঘ বৈবাহিক জীবনের রহস্য জানাতে গিয়ে ঋষি সুনাকের মন্ত্রিপরিষদের জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, তাঁর স্ত্রীকে ‘সব সময় হালকা নেশাচ্ছন্ন অবস্থায় রাখা হয়, যাতে তাঁর (স্ত্রী) পাশে যে আরো আকর্ষণীয় পুরুষ আছেন তা কখনোই তিনি বুঝতে না পারেন।’

ঠাট্টার ছলে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে আরো বলতে শোনা যায়, ‘স্ত্রীর পানীয়তে একটু মাদক মিশিয়ে দেওয়া বেআইনি নয়।’

এর মাধ্যমে জেমস ক্লেভারলি এমন এক মাদকের দিকে ইঙ্গিত করেছিলেন যা নারীদের ধর্ষণ করার জন্য ধর্ষণকামী পুরুষরা ডেটিংয়ের সময় ব্যবহার করে।

বিস্ময়কর বিষয় হলো, স্বরাষ্ট্রমন্ত্রী চলতি মাসের যেই দিনটিতে ‘ডেট-রেপ ড্রাগ’-এর সীমিত ব্যবহার সমর্থন করে রসিকতা করেন, ঠিক সেদিনই ব্রিটেনের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আইন কঠোর করে হলেও পানীয়তে মাদক মিশিয়ে অচেতন করে নারী-ধর্ষণের প্রবণতা রোধের ঘোষণা দেয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের খবর সংবাদমাধ্যমে আসার পরই শুরু হয় তীব্র সমালোচনা। নারী অধিকার সংগঠন দ্য ফসেট সোসাইটি এক্সে স্বরাষ্টমন্ত্রীর পদত্যাগ দাবি করে।

এক্সে প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়, ‘নারীদের বিরুদ্ধে সহিংসতা রোধের দায়িত্ব যাঁর, সেই স্বরাষ্ট্রমন্ত্রীই মনে করেন এমন কৌতুক করা যেতেই পারে—এটা সত্যিই অবিশ্বাস্য। তিনি যে এই জঘন্য অপরাধটিকে যথাযথ গুরুত্ব দিতে পারবেন, ভুক্তভোগীরা তা বিশ্বাস করবেন কিভাবে?’

এ ছাড়া বিরোধী দল লেবার পার্টির আইন প্রণেতা ইভেট কুপার এক বিবৃতিতে বলেন, ‘স্পাইকিং (পানীয়তে মাদক মেশানো) খুব গুরুতর ও ধ্বংসাত্মক অপরাধ।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা