চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কোতোয়ালী থানা পুলিশ।
সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিনর নেতৃত্বে এসআই মোঃ নাঈমুর রহমানসহ পুলিশের একটি দল রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে অভিযান চালায়।
পুলিশ জানায়, কোতোয়ালী থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি মামলার (নং-২৭, তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৬) তদন্তের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোঃ আরমান (২২) ও মোঃ জয়নাল আবেদীন সুজন (৩১)। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁদের কোতোয়ালী থানায় নেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
আমারবাঙলা/এনইউআ