সংগৃহিত
শিক্ষা
মানবতার কল্যাণে

কেরানীগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে Welfare Of Humanity (মানবতার কল্যাণে) সংগঠন আয়োজিত রোমান্টিক সেডো হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ১৫ টি মাদ্রাসা থেকে প্রায় অর্ধশতাধিক কোরআনে হাফেজ অংশগ্রহণ করেন।

শুক্রবার (১৫ মার্চ) দুপুর ২টা থেকে শুরু হয়ে ইফতার মাহফিলের মাধ্যমে কেরানীগঞ্জের খোলামোড়ায় অবস্থিত জিদান পার্টি সেন্টারে ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি (মানবতার কল্যাণে) সংগঠনের উদ্যোগে রোমান্টিক সেডো হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হাবিবুর রহমান হাবিব। এ সময় প্রধান অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণকারী হাফেজদের মাঝে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

এ সময় ১ম স্থান অর্জনকারী হাফেজ মাহফুজুর রহমানকে ১২,০০০ টাকা ও সম্মাননা স্মারক সার্টিফিকেট, ২য় স্থান অর্জনকারী হাফেজ মো হাসিবুল্লাহকে ৮০০০ টাকা ও সম্মাননা স্মারক সার্টিফিকেট এবং ৩য় স্থান অর্জনকারী হাফেজ মোঃ আনাসকে ৫০০০ টাকা ও সম্মাননা স্মারক সার্টিফিকেট তুলে দেন। এছাড়াও ৪র্থ স্থান থেকে ১০ম স্থান পর্যন্ত প্রত্যেককে ২ হাজার টাকা সম্মাননা স্মারক সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় অংশগ্রহণ কারী প্রত্যেক হাফেজদেরকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংগঠনটির সিনিয়র উপদেষ্টা ও রোমান্টিক সেডো কসমেটিকস এর স্বত্বাধিকারী হাজী মোঃ ফারুক হোসেন প্রথম থেকে শেষ অব্দি প্রোগ্রামের সার্বিক দিক তদারকি করেন। এই পবিত্র কোরআন প্রতিযোগিতা টির স্পন্সর এর দায়িত্বে ছিল রোমান্টিক সেডো কসমেটিকস।

মাওলানা মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার হাজী মুজিবুর রহমান,মাওলানা মুফতি জাকির হোসেন, মুফতি খালেদ সাইফুল্লাহ সহ ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি (মানবতার কল্যাণ) সংগঠনের সকল সদস্য বৃন্দ।

প্রসঙ্গত, Welfare Of Humanity (মানবতার কল্যাণে) সংগঠন ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে এখনো পর্যন্ত বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে নির্বিঘ্নে। কেরানীগঞ্জ এর পাশাপাশি ঢাকার বাইরেও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে সংগঠন টি।

বিগত সিলেট কুড়িগ্রাম বন্যায় ঘটনাস্থলে উপস্থিত থেকে বন্যাদুর্গত দের মাঝে ত্রান সামগ্রী পৌছে দেয় তারা। এছাড়া ঈদ এ ঈদ উপহার ও কুরবানী ঈদে গরু কুরবানি করে অসহায় দুস্থদের মাঝে বিলিয়ে দেয় সংগঠন টি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা