ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

কালুখালী‌তে বলাৎকার চেষ্টার অভিযো‌গে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী‌ উপ‌জেলার এক মাদ্রাসা শিক্ষক‌কে ছাত্রদের বলাৎকা‌র চেষ্টার অভিত‌যোগে গ্রেফতার ক‌রে আদাল‌তে পা‌ঠি‌য়ে‌ছে পু‌লিশ। গ্রেফতারকৃত মাদ্রাসার শিক্ষ‌কের নাম আব্দুল্লাহ আল মামু‌ন। তিনি কালুখালী উপ‌জেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষক। সে খুলনা পাইকগাছার সোনাতন কাঠি এলাকার বেলজার হো‌সে‌নের ছে‌লে।

একা‌ধিক ছাত্রকে বলাৎকার চেষ্টার অভি‌যো‌গ র‌য়ে‌ছে শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের (৩৩)‌ বিরু‌দ্ধে।

বুধবার (১৯ মার্চ) বিকা‌লে কালুখালী থানার ওসি মুহাম্মদ জা‌হেদুর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রে জানান, তাকে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এর আগে বুধবার দুপু‌রে মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল মামু‌নের বিরু‌দ্ধে থানায় এক ছা‌ত্রের মা মামলা ক‌রেন।

মামলা সুত্রে জানা‌ গে‌ছে, দীর্ঘ ক‌য়েক বছর ধ‌রে ওই শিক্ষক মাদ্রাসার ছাত্রদের কে‌ৗস‌লে বলাৎকার করার চেষ্টা ক‌রে আস‌ছি‌লো। কিন্তু ছাত্ররা যা‌তে বিষয়‌টি কাউকে না ব‌লে সেজন্যস নানা ভা‌বে ভয় দেখা‌তো। প‌রে বিষয়‌টি জানাজা‌নি হ‌লে স্থানীয়রা তাকে মঙ্গলবার রা‌তে আটক ক‌রে কালুখালী থানা পু‌লিশ‌কে খবর দি‌য়ে তা‌দের হা‌তে সোপর্দ ক‌রে।

কালুখালী থানার ওসি মুহাম্মদ জা‌হেদুর রহমান জানান, বিষয়‌টি জানাজা‌নি হ‌লে মঙ্গলবার রা‌তে স্থানীয়রা মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল মামু‌নকে আটক ক‌রে পু‌লি‌শকে খবর দেয়। আজ বুধবার দুপু‌রে মাদ্রাসার এক ছা‌ত্রের মা থানায় মামলা ক‌রে‌ছে। প‌রে গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামু‌নকে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

অপর এক প্রশ্নের জবাবে ওসি জানান, গ্রেফতারকৃত মাদ্রাসার শিক্ষক দীর্ঘদিন ধ‌রেই বেশ ক‌য়েকজন ছাত্রকে বলাৎকা‌রের চেষ্টা ক‌রে আস‌ছিল। আর বিষয়‌টি যেন কাউকে না ব‌লে এজন্য‌ ছাত্রদের নানা ভা‌বে ভয় দেখা‌তো। এরকম অভিযোগ রয়েছে তিন অভি‌ভাবকের।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা