সংগৃহিত
সারাদেশ

কক্সবাজারে নির্বাচনি সহিংসতা, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা নির্বাচনে ছুরিকাঘাতে সফুর আলম (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মে) উপজেলার পশ্চিম পোকখালী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটেছে। ছুরিকাঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

নিহত সফুর আলম পশ্চিম পোকখালী এলাকার নুর উদ্দিনের ছেলে। তিনি টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেবের কর্মী ছিলেন।

ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে টেলিফোন প্রতীকের কর্মী সফুর আলম ও মোটরসাইকেল প্রতীকের এজেন্ট মাসুদের ভাই সাইদুলের সঙ্গে হাতাহাতি হয়। বিষয়টি মাসুদ জানতে পেরে ভোটকেন্দ্র থেকে বের হয়ে সফুর আলমের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে সফুর আলম ছুরিকাঘাতের শিকার হন। রক্তাক্ত অবস্থায় তাকে ঈদগাঁও মেডিক্যাল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

প্রধানমন্ত্রী তারেক রহমান -প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের...

শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন

সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক...

সিজারের দেড় মাস পর পেট থেকে বের হলো সুতা!

মা আমি সুমাইয়াকে কোলে নিতে পারব কবে, মা আমার কাছে এসে সবাই বসতে পারবে কবে, ম...

ফরিদপুরে হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ডিবির ওসি প্রত্যাহার

ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে ছাত্রলীগ কর্মী...

ঢাকা-বেইজিং সম্পর্কের নতুন দিগন্ত:

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে ২০২৬ সালের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা