সংগৃহীত ছবি
খেলা

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে দক্ষিণ আফ্রিকা। ক্যারিবিয়ানদের ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে প্রোটিয়ারা।

শুক্রবার (৪ অক্টোবর) আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানের সহজ লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ১০ উইকেট এবং ১৩ বল হাতে থাকতেই জয় তুলে নেয় প্রোটিয়ারা।

লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে লরা উলভার্ট এবং তাজমিন ব্রিটস। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৪৩ রান তোলে প্রোটিয়ারা।

দুর্দান্ত ব্যাট করে ৪৫ বলে ফিফটি তুলে নেন উলভার্ট। অপর প্রান্তে এই ডান হাতি ব্যাটারের সমান বল খেলে ফিফটি তুলে নেন তাজমিনও। সেই সঙ্গে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

শেষ পর্যন্ত তাজমিনের ৫২ বলের ৫৭ রান এবং উলভার্টের ৫৫ বলের অপরাজিত ৫০ রানে ভর করে ১০ উইকেট এবং ১৩ বল হাতে থাকতেই জয় তুলে নেয় প্রোটিয়রা।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশে এমপিওবঞ্চিত শিক্ষকেরা দুর্দশায় জর্জরিত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো শিক্ষক সমাজ। অথচ দ...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

রূপগঞ্জে মাদকের আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী র...

পাহাড়-সমুদ্র-নগর: এক শহরের তিন রূপ

নেজাম উদ্দিন আবির: এক শহর- তিন রূপ। একদিকে পাহাড়ের সবুজ ঢাল, অন্যদিকে বিস্তৃত...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

রূপগঞ্জে মাদকের আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা