খেলা

ওয়ানডের বর্ষসেরা আজমতউল্লাহ ওমরজাই

ক্রীড়া ডেস্ক

আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের জন্য ২০২৪ সাল ছিল স্বপ্নের মতো। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়ার পর এবার আরো বড় স্বীকৃতি পেলেন তিনি। আইসিসি তাকে ঘোষণা করেছে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে।

২০২৪ সালে আফগানিস্তানের হয়ে ১৪টি ওয়ানডে খেলেছেন ২৪ বছর বয়সি এই পেস বোলিং অলরাউন্ডার। এ সময়ে ব্যাট হাতে ৫২.১২ গড়ে করেছেন ৪১৭ রান। পাশাপাশি বোলিংয়ে ২০.৪৭ গড়ে শিকার করেছেন ১৭টি উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে বছরজুড়ে দাপট দেখিয়ে এই সম্মাননা অর্জন করেছেন ওমরজাই।

ওমরজাইয়ের পারফরম্যান্সে আফগানিস্তান পেয়েছে বেশ কয়েকটি স্মরণীয় জয়। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ বলে অপরাজিত ৮৬ রান করে দলের জয়ে অবদান রাখেন।

তবে ওমরজাইয়ের সেরা পারফরম্যান্স আসে বাংলাদেশের বিপক্ষে শারজায়। সেই ম্যাচে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান তিনি। বোলিংয়ে ৩৭ রান খরচায় ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৭৭ বলে অপরাজিত ৭০ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা