ওস্তাদ আশীষ খাঁ
বিনোদন

ওস্তাদ আশীষ খাঁ আর নেই

আমার বাঙলা ডেস্ক

কিংবদন্তি সরোদশিল্পী ওস্তাদ আশীষ খাঁ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেনরি মায়ো মেমোরিয়াল হাসপাতালে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাতিজা সিরাজ আলী খাঁ।

শিল্পীর প্রয়াণের খবর জানিয়ে ফেসবুক পোস্ট করেছেন সরোদশিল্পী সিরাজ আলী খাঁ। তিনি লিখেছেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় আশীষ খাঁ শুক্রবার চলে গেছেন। নিজেদের জীবনে তাকে পেয়ে আমরা ধন্য হয়েছি। চিরকাল তিনি আমাদের হৃদয়ে থাকবেন।

বাঙালি সরোদিয়া ওস্তাদ আশীষ খাঁ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকছেন। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব আর্ট এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শাস্ত্রীয় সংগীত বিষয়ে শিক্ষকতা করেছেন তিনি।

ওস্তাদ আশীষ খাঁ ভারতের একজন স্বনামধন্য সরোদশিল্পী। তার দাদা আলাউদ্দিন খাঁ সেনিয়া মাইহার ঘরানার প্রতিষ্ঠাতা ও ভারতীয় রাগসংগীতের কিংবদন্তি। তার বাবা বিখ্যাত সরোদবাদক আলী আকবর খাঁ। দাদা, বাবা ও ফুফু অন্নপূর্ণা দেবীর কাছে তালিম নিয়েছিলেন ওস্তাদ আশীষ খাঁ।

বিশ্বসংগীতের মর্যাদাপূর্ণ আসর ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ট্রাডিশনাল ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম’ শাখায় গোল্ডেন স্ট্রিং অব দ্য সরোদ-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। বাংলাদেশে অনুষ্ঠিত শাস্ত্রীয় সংগীত উৎসবে সরোদে যন্ত্রসংগীত পরিবেশন করে এখানকার সংগীত রসিকদের মন কেড়েছিলেন এই শিল্পী।

ওস্তাদ আশীষ খাঁ ১৯৬৭ সালে তবলাশিল্পী ওস্তাদ জাকির হোসেনকে নিয়ে ইন্দো-আমেরিকান সংগীত গোষ্ঠী ‘শান্তি’ গঠন করেন। জন বারহাম, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসনের মতো বিখ্যাত শিল্পী সঙ্গে শাস্ত্রীয় সংগীতের সম্মেলক করেছেন তিনি।

২০০৭ সালে তিনি ভারতের প্রথম শাস্ত্রীয় সংগীতজ্ঞ হিসেবে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডের ফেলো নির্বাচিত হন।

১৯৩৯ সালে ভারতের মাইহারে আশীষ খাঁ’র জন্ম। মাত্র ১২ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে পরিবেশন করেছিলেন তিনি। দাদা ও বাবার সঙ্গে কলকাতায় ‘তানসেন মিউজিক কনফারেন্স’-এও পরিবেশন করেছেন আশীষ। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬-তে প্রথমবারের মতো বাজাতে আসেন তিনি।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের ৪৭লাখ টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

সেউটা সংকটে ইসরায়েলের হাত থাকার অভিযোগ

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটায় প্র...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

৩৮ রাজনৈতিক দলের হিসাব জমা, জানাল ইসি

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও...

ভারতীয় কাঁচামরিচ আমদানিতে অনুমোদন

দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচাম...

রাশমিকার চোটে শুটিংয়ে বিরতি

শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একটি...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫৮০ ভর্তি, মৃত্যু ৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

সবুজ ও বিনিয়োগবান্ধব অর্থনৈতিক অঞ্চলের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা