সংগৃহিত
জাতীয়

এমভি আবদুল্লাহতেই ফিরছেন ২১ নাবিক

নিজস্ব প্রতিবেদক: সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহর ২১ নাবিক দুবাই থেকে বিমানে দেশে ফেরার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তবে, জাহাজের ২৩ নাবিকের মধ্যে দুজন বিমানে দেশে ফিরবেন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানিয়েছেন জাহাজের মালিক কর্তৃপক্ষ কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করীম।

তিনি বলেন, জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর পণ্য খালাসে দুবাই যাচ্ছে জাহাজটি। আগামী ২০ এপ্রিলের মধ্যে এমভি আব্দুল্লাহর দুবাই বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে, গতি কম থাকায় জাহাজটি ২২ এপ্রিল বন্দরে পৌঁছাবে।

মেহেরুল করীম বলেন, দুবাই বন্দরে পণ্য খালাসের আনুষ্ঠানিকতা শেষে এমভি আবদুল্লাহ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে। জাহাজটির চট্টগ্রাম পৌঁছাতে প্রায় এক মাস সময় লাগতে পারে।

‘জাহাজের ২৩ নাবিকের মধ্যে ২১ জনই এমভি আব্দুল্লাহতেই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। বাকি দুজন বিমানে বাংলাদেশে আসবেন।’ - যোগ করেন তিনি।

মেহেরুল করীম আরও বলেন, নাবিকদের সঙ্গে দেশে ফেরার বিষয়ে আলোচনা করলে তারা এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আমরা সেভাবেই ব্যবস্থা নিচ্ছি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা