ছবি: সংগৃহীত
অপরাধ

এবার র‌্যাব কর্মকর্তার বাড়িতে চুরি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের মিরসরাইয়ে র‌্যাবের এক কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বুজোর্গ উমেদনগর গ্রামে র‌্যাবের উপ-পরিদর্শক আব্দুর রহিম সুমন ও ব্যাংক কর্মকর্তা আজিমুল মামুনের বাড়িতে চুরি হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, চোরের দল তিন ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগী আজিমুল মামুন জানান, চাকরির কারণে পরিবারসহ বাইরে থাকায় বাড়ির সব দরজা তালাবদ্ধ ছিল। “শনিবার রাতের কোনো এক সময় আলমিরার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোররা স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে গেছে। খবর পেয়ে আমরা রোববার সকালে বাড়িতে ফিরেছি। আরিফ নামে পরিবারের এক সদস্যের ঘরে চুরির চেষ্টা হলেও সেখানে কিছু নেয়া সম্ভব হয়নি,” তিনি বলেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দাখিলের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

আফগানদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বা...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা