ছবি: সংগৃহীত
রাজনীতি

এনসিপিসহ চার দলের নতুন জোট

আমার বাঙলা ডেস্ক

বিএনপি–জামায়াত ঘরানার রাজনীতির বাইরে নতুন একটি নির্বাচনি জোট ঘোষণার প্রস্তুতি চলছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)—এই চার দলকে নিয়ে একটি রাজনৈতিক জোট শিগগিরই আত্মপ্রকাশ করতে পারে। যদিও জোটের নাম চূড়ান্ত হয়নি।

সূত্র থেকে জানা গেছে, গত এক মাসে দলগুলো বিএনপি ও জামায়াতের সঙ্গে একাধিক বৈঠক এবং আলাপ-আলোচনা করেছে। কিন্তু রাজনীতির হিসাব-নিকাশ না মেলায় দলগুলো কোনো জোটে যায়নি। তাছাড়া, আলাদাভাবেই রাজনীতি করে এনসিপি রাজনীতিতে টিকে থাকতে চায়। এমন অবস্থান থেকেই তারা এবি পার্টিসহ তিন দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নিয়ে এ বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি। এবি পার্টি যাত্রা শুরু করে ২০২০ সালে এবং গত সরকারের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিল। রাষ্ট্রচিন্তার কর্মসূচি থেকে ২০২১ সালে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। আর চলতি বছরের ৯ মে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে আপ বাংলাদেশ।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম জানান, রাজনৈতিক ও নির্বাচনি জোট গঠনে চার দল ইতোমধ্যে একমত হয়েছে এবং আরও দু–একটি দল যুক্ত হতে পারে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন, 'নতুন ধারার রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের এজেন্ডায় একত্রিত হয়েই এই জোট গঠনের আলোচনা চলছে।'

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা