সংগৃহীত
লাইফস্টাইল

এক লিটার কোক পানে ১২ মিনিট আয়ু কমে!

আমার বাঙলা ডেস্ক

এক লিটার কোকা-কোলা বা কোক পানে মানুষের আয়ু ১২ মিনিট করে কমে যায়। আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই উদ্বেগজনক তথ্যটি জানিয়েছেন। তাদের গবেষণার বিষয় ছিল, প্রক্রিয়াজাত খাবার মানব স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক, তা খুঁজে বের করা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আমরা যেসব আল্ট্রা-প্রসেসড ফুড (ইউপিএফ) খাচ্ছি, সেসব খাবারে কৃত্রিম রং ও ফ্লেভার, প্রিজারভেটিভ, ইমালসিফায়ার যোগ করা হয়। তাই প্রক্রিয়াজাত খাবার বেশি খেলে বিপদ অবধারিত।

গবেষকরা বলেছেন, একটি হটডগ ৩৬ মিনিট আয়ু কমাতে পারে। হটডগের সঙ্গে কোক খেলে আরো ১২ মিনিট আয়ু ক্ষয় হবে। ব্রেকফাস্ট স্যান্ডউইচ আর ডিম খেলেও ১৩ মিনিট হারে আয়ু কমবে। চিজবার্গার খেলে আয়ু নয় মিনিট কমবে। আবার মাছ খেলে ২৮ থেকে ৩২ মিনিট আয়ু বাড়বে।

এই গবেষণায় নেতৃত্ব দেন ড. অলিভার জুলিয়েট। তিনি বলেন, আমাদের কাছে যে বিষয়টি একদম পরিষ্কার, সেটি হলো স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হলে অবশ্যই এ গ্রহবাসীকে তাদের খাদ্যাভ্যাস পাল্টাতে হবে।’

গবেষকরা জানান, পিত্জা, ম্যাকরনি, চিজ, হটডগ আর কোক আয়ু কমাবেই। শূকরের মাংস খেলেও আয়ু কমে।

চলতি বছরের শুরুর দিকে ব্রিটিশ মেডিক্যাল জার্নাল (বিএমজে) এক গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেছে, বেশি মাত্রায় ইউপিএফ খাবার খেলে হৃদরোগে মারা যাওয়ার ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। এসব খাবার মানসিক রোগও বাড়ায় এবং কমপক্ষে ১২ শতাংশ টাই টু ডায়াবেটিসের ঝুঁকি থাকে।

গবেষকরা বলেছেন, স্বাস্থ্যসম্মত খাবার হচ্ছে ফল, শর্করা ও শাক-সবজি।

উল্লেখ্য, ইমালসিফায়ার খাবারের জলীয় উপাদান ও তেলকে পরস্পর থেকে আলাদা হওয়ার প্রবণতা রোধ করে। সাধারণত মেয়োনিজ, আইসক্রিম, চকোলেট, চিনাবাদাম, মাখন, কুকিজ, ক্রিমি সস, মার্জারিন এবং বেকড পণ্যগুলোর মতো প্রক্রিয়াজাত খাবারগুলোতে ইমালসিফায়ার যোগ করা হয়। ইমালসিফায়ার এই খাবারগুলোকে একটি মসৃণ টেক্সচার দেয় এবং তাদের আয়ুষ্কাল বাড়ায়। এটি প্রসাধনী, লোশন এবং নির্দিষ্ট কিছু ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয়। খাবারের মতো এসব জিনিসেরও স্টোরেজ আয়ু বাড়াতে ইমালসিফায়ার ব্যবহৃত হয়। এটি সাধারণত শূকরের হাড়, ডিম ও সবজি থেকে উৎপন্ন হয়। কিছু ইমালসিফায়ার শেওলা থেকে তৈরি হয়।

সূত্র : মেট্রো.কো.ইউকে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে নরমাল ডেলিভারিতে শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা বিষয়ক ওয়েবসাইট DHIS2–এর তথ্যানুসারে,...

সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান থেকে বঞ্চিত মৌলভীবাজার-১ আসনের মানুষ

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। প্রায় সাড়ে তিন...

বড়ভাইকে হত্যার ১৫ বছর পর গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাত...

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চয়তা কী বলছে বিসিসিআই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা মাত্র কয়েকদিন দূরে। ৭ ফেব্রুয়ারি থেকে ভার...

ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাসে আবেগের মাস ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি এলেই বাঙালির মনে ফিরে আসে ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস। এই মাস শ...

চলমান অস্থিরতার মধ্যে চট্টগ্রাম বন্দরের আরও ৭ কর্মকর্তা ঢাকায় বদলি

চট্টগ্রাম বন্দরে চলমান শ্রমিক অসন্তোষ ও নিউমুরিং কনটেইনার টার্ম...

প্রায় ২ বছর পর খুললো গাজা-মিসরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং

গাজা উপত্যকা ও মিসরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং সীমিত পরিসরে খুলেছে আজ রবিবার (১...

কোতোয়ালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত এক আসাম...

নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনগত ব্যবস্থা: জাহাঙ্গীর আলম চৌধুরী

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের দিন ইন্টারনেট সচল থাকবে বলে জানিয়েছেন স্ব...

দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ কর্মী আসাদুল

কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন আসাদুল হক (৩৫) না...

লাইফস্টাইল
বিনোদন
খেলা