সংগৃহীত
লাইফস্টাইল

সৌদিতে পশ্চিমা ঢঙ্গে ফ্যাশন শোর মঞ্চ কাঁপালেন লোপেজরা

আমার বাঙলা ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে হয়ে গেল আধুনিক বিশ্বের মডেলদের অংশগ্রহণে এক ফ্যাশন শো। জমকালো অনুষ্ঠানের সেই মঞ্চে হাঁটলেন পশ্চিমা খ্যাতনামা মডেলরা। বিশেষ আকর্ষণ ছিলেন পপ আইকন জেনিফার লোপেজ।

ইসলামি দেশটিতে এমন ফ্যাশন শো আয়োজনে অনেকেই অবাক। দেশটিতে নারীদের পর্দার আড়ালে রাখা হয়। অনেক ধর্মীয় অপশাসন মানতে নারীদের বাধ্য করা হয়।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৩ নভেম্বর) রাতে রিয়াদে এ আয়োজন করা হয়। লেবানিজ আইকন এলি সাব এর পেছনের কারিগর। প্রাক্তন ফরাসি ভোগ সম্পাদক ক্যারিন রইটফেল্ড ফ্যাশন শোটির রানওয়ের নির্দেশনায় ছিলেন। ‘এলি সাব শো’ নামে তৈরি মঞ্চে আধুনিক সব নজরকাড়া পোশাকে তারকারা উপস্থিত হন। শোতে ‘১০০১ সিজনস অফ এলি সাব’ থিমের অধীনে ৩০০টি ডিজাইন প্রদর্শন করা হয়; যা মধ্যপ্রাচ্যের লোককাহিনীর এক হাজার এক রাতের সংগ্রহের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলে আয়োজকরা জানান।

নারীদের যেখানে কোণঠাসা করে রাখা হচ্ছে সেই রিয়াদের মঞ্চে এ ধরনের আয়োজনে অবাক হয়েছেন অনেকে। এমনকি এলি সাবের উদযাপনে মঞ্চে একে একে যখন তারকা লোপেজ, ক্যামিলা ক্যাবেলো, ন্যান্সি আজরাম, আমর ডায়াব ও কিংবদন্তি সেলিন ডিওন পশ্চিমা ঢঙ্গে উপস্থিত হচ্ছিলেন তখন উপস্থিত দর্শকরাও চমকে যান। তারকাদের অঙ্গভঙ্গি দেখে মনে করা অস্বাভাবিক ছিল না এটি হলিউডের কোনো শো।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেনাপ্রধানের হাতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত!

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা&rsq...

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা