ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৪ জন। বুধবার (৫ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্যরাতের পর থেকে কিয়েভে হামলা শুরু হয়। শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, রাশিয়া আবারও বড় ধরনের আক্রমণ চালিয়েছে।

কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় এক ঘণ্টার বেশি সময় ধরে রাজধানীজুড়ে বিমান হামলার সতর্কতা জারি ছিল।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, শহরের কেন্দ্রীয় এলাকায় হামলার পর ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, হামলার সময় রাশিয়া ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৪টি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ১১৫টি ড্রোন ব্যবহার করেছে। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ৯৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কিয়েভ ও আশপাশের এলাকায় সামরিক সরঞ্জাম, অস্ত্রের মজুত এবং ড্রোন উৎপাদন ও সরবরাহের সঙ্গে যুক্ত স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি কৃষ্ণ সাগরের তীরবর্তী ওডেসা বন্দরের কাছে সামরিক সরঞ্জাম বহনকারী তিনটি জাহাজেও হামলা চালানোর দাবি করেছে মস্কো।

সাম্প্রতিক সময়ে কিয়েভে রাশিয়ার হামলা আরও বেড়েছে। একই সময়ে ইউক্রেনও রাশিয়ার বিদ্যুৎকেন্দ্র ও বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে।

এদিকে রাশিয়ার তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়েভ জানিয়েছেন, ড্রোন হামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামে আগুন লাগে। এতে একজন আহত হয়েছেন। তবে ওই ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রাশিয়া ও ইউক্রেন—দুই পক্ষই বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: বিবিসি

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আদালতে আটকাল ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

নরসিংদীর আলোকবালিতে সুমনকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে প্রতি পক্ষেকের সন্ত্রাসীরা কুপিয়ে আহত...

মুক্তিযুদ্ধ দলীয় যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যু...

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

কাজলের তারুণ্য ধরে রাখার রহস্য কী?

৫২ বছর বয়সেও বলিউড অভিনেত্রী কাজলের প্রাণবন্ত উপস্থিতি ও সৌন্দর্য ভক্তদের মুগ...

নুসরাতের রোমান্টিক বার্তা ঘিরে কৌতূহল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের একটি রোমান্টিক পোস্ট ঘিরে সামাজিক ম...

ধেয়ে আসছে নিম্নচাপ, হানা দিতে পারে বজ্রঝড়

চলতি আগস্টে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে...

যে শর্তে ইরানের নৌ অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে। শিগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা