সংগৃহিত
সারাদেশ

উলিপুরে নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোতায়েনকৃত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) সকালে উলিপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উলিপুর থানা পুলিশের আয়োজনে ব্রিফিং প্যারেডে উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। আমাদেরকে একটি টিম হিসেবে সবার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

তিনি আরও বলেন, ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সবার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সকল পুলিশকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। ব্যালট পেপারসহ গুরুত্বপূর্ণ মালামাল, ভোটকেন্দ্র এবং ভোটকেন্দ্রে ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে সব রকম নাশকতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম প্রমুখ। ব্রিফিং প্যারেডে পুলিশের বিভিন্ন পদ-মর্যাদার পুলিশ সদস্য এবং নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা