ছবি: সংগৃহীত
নারী

‘উইমেন অব ইন্সপিরেশন’ পেলেন শেয়ারট্রিপের সাদিয়া হক

নিজস্ব প্রতিবেদক: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ‘উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ডস-২০২৩’ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক।

শনিবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশের পর্যটন খাতের বিকাশে সাদিয়া হকের অব্যাহত প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ এই ‘উইমেন অব ইন্সপিরেশন’ অ্যাওয়ার্ড। তিনি কেবলমাত্র বাংলাদেশীদের ভ্রমণ প্রক্রিয়ার রূপান্তর নিশ্চিত করেছেন এমনটা নয়, বরং তার দূরদর্শী নেতৃত্বের মধ্য দিয়ে স্থানীয় কমিউনিটিগুলোর জন্য তৈরি হয়েছে নতুন সুযোগ এবং সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়েছে।

দেশের ভ্রমণ খাতে অসামান্য এ অর্জনের পাশাপাশি তিনি কটলার অ্যাওয়ার্ডস ২০২২ এর ‘উইমেন লিডার অব দ্য ইয়ার’ স্বীকৃতিতেও ভূষিত হন।

দেশের ভ্রমণ খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে শেয়ারট্রিপ প্রতিষ্ঠা করেন সাদিয়া হক। বহুমুখী এই প্ল্যাটফর্মটি মাত্র কয়েক ট্যাপেই ভ্রমণ-সংক্রান্ত যেকোনো সার্ভিস পেতে সহায়তা করে ভ্রমণকারীদের।

ফলশ্রুতিতে, দেশের ভ্রমণপিপাসু মানুষের কাছে ওয়ান-স্টপ সল্যুশন হিসেবে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে শেয়ারট্রিপ।

এ বিষয়ে সাদিয়া হক বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য অনেক সম্মানজনক এবং এটি অর্জন করতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শেয়ারট্রিপ কেবলমাত্র একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়। বরং এটি অনালাইন এবং অফলাইন ভ্রমণ সার্ভিসের মাঝের দূরত্ব কমিয়ে দেশ ও বিদেশের সৌন্দর্য ও অনন্য ভ্রমণ অভিজ্ঞতা উপভোগের অপার সম্ভাবনা উন্মোচিত করছে।

আমাদের নিবেদিতপ্রাণ সহকর্মী ও অংশীদারদের অব্যাহত সহযোগিতার মাধ্যমে দেশের পর্যটন খাতের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।’

দেশের অসাধারণ নারী নেতৃত্বের অসামান্য অর্জনকে স্বীকৃতি দিতে ও তা উদযাপন করতে ‘উইমেন অব ইন্সপিরেশন’ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করে জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল)।

এ বছর সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারের ওপর ভিত্তি করে ১২ জন অপ্রতিরোধ্য নারীকে এই স্বীকৃতি দেয় জেসিআই। আর এর মধ্য দিয়ে তাদের এই অনবদ্য পথচলাকে উদযাপন করা হয়।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা