ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় ও লেবাননে ৭৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি হামলায় শনিবার গাজায় কমপক্ষে ৪৪ এবং লেবাননে ৩১ জন নিহত হয়েছে। যার মধ্যে ছয় লেবাননি উদ্ধারকর্মী এবং দুই ফিলিস্তিনি সাংবাদিক রয়েছে।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও ৮১ জন আহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৫৫২ জনে পৌঁছেছে বলে। আহত হয়েছে ১ লাখ ২ হাজার ৭৬৫ জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। এদিকে লেবাননেও ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত লেবাননের একাধিক এলাকায় হামলা চালিয়েছে। হামলায় কয়েকটি আবাসিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে।

দাহিয়েহ অঞ্চলে ইসরায়েলি হামালার পর তীব্র কটূ গন্ধ ছড়িয়ে পড়েছে, যা বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর জন্য উদ্ধার কাজ করা কঠিন করে এবং বিপজ্জনক করে তুলেছে। ইসরাইল কেবল বৈরুতে নয় অন্যান্য এলাকায়ও বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। লেবাননের রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে এবং লেবানন ও ইসরায়েলের সীমান্তের প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত ঐতিহাসিক উপকূলীয় শহর টায়রে একাধিক বিমান হামলা করা হয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩ হাজার ১৩৬ জন নিহত এবং ১৩ হাজার ৯৭৯ জন আহত হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন

চিকিৎসা শেষে মিরপুর মডেল থানার হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়ে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ড প্রকল্পে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা