ছবি: সংগৃহীত
জাতীয়

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

আমার বাঙলা ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাতে ট্যাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে তার দেহাবশেষ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ। এর আগে গত শুক্রবার একই এলাকা থেকে জামিল লিমন নামের আরেক বাংলাদেশি শিক্ষার্থীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছিল।

তদন্তে জানা গেছে, গত সপ্তাহে এই দুই শিক্ষার্থী একসাথে নিখোঁজ হন। লিমনের ২৬ বছর বয়সী রুমমেট হিশাম আবুঘরবেকে এই জোড়া খুনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত সূত্রে জানা যায়, লিমনের মরদেহ একটি ব্রিজের ওপর পচন ধরা অবস্থায় ট্র্যাশ ব্যাগে ভরা ছিল।

প্রসিকিউটরদের ধারণা, নাহিদা বৃষ্টিকেও একইভাবে হত্যা করে তার দেহাবশেষ সরিয়ে ফেলা হয়েছিল। ঘাতক হিশামের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে মেধাবী এই দুই শিক্ষার্থীকে ঠিক কী কারণে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।

সুত্রঃ সিবিএস নিউজ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা