সারাদেশ

পূর্বধলায় এমপির গাড়িতে হামলা:  শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

পূর্বধলা (নেত্রকোনা)  প্রতিনিধি

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর এমপি মাসুম মোস্তফার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার এবং যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১২টায় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আলামিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন (মামলা নং-২৬)। মামলায় ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের নাম থাকায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলা দায়েরের পর রাতভর ডিবি পুলিশের বিশেষ অভিযানে যুবদলের ৯ জন কর্মীকে গ্রেফতার করেছে। তারা হলেন—এনায়েত উল্লাহ প্রান্ত (২৫), মো. মিজান মিয়া (২৭), মো. মিজানুর রহমান(৪৮), মো. খাইরুল ইসলাম (৩৪), ইমরান মিয়াদাদ এনায়েত(৩৪), মাহফুজুল ইসলাম শরীফ (৩২), আবু তাহের (২৬), সুমন মিয়া(২৬) এবং হুমায়ুন (৩০)। গ্রেফতারকৃতদের বর্তমানে নেত্রকোনা মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।
নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে এবং এ ঘটনায় পুলিশ তৎপর রয়েছে জানিয়ে তিনি আরও বলেন,হামলার ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশ অভিযান চলমান থাকবে বলেও জানান।

উল্লেখ্য গতকাল শুক্রবার মাগরিবের নামাজের সময় মেসার্স গিরিপথ পেট্রোল পাম্পে সংসদ সদস্য মোস্তফা মাসুমের ওপর অতর্কিত হামলা চালায় একদল উচ্ছৃঙ্খল লোক। এসময় সংসদ সদস্যের ব্যক্তিগত মাইক্রো গাড়িটি (ঢাকা মেট্রো-চ-১৫-৭৫২৮) ব্যাপক ভাঙচুর করা হয়। ঘটনার সময় সংসদ সদস্য পাম্প সংলগ্ন নামাজ ঘরে অবস্থান নিয়ে আত্মরক্ষা করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও পুলিশ তাকে উদ্ধার করে।
মামলার বিষয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বর্তমানে পূর্বধলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা