ছবি: প্রতিনিধি
সারাদেশ

লামায় হিটস্ট্রোকে অসুস্থ ১৮ শিক্ষার্থী

লামা প্রতিনিধি


পার্বত্য জেলার বান্দরবানের হিটস্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী লামায় উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে খবর পাওয়া গেছে। গত কয়েক দিনে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এসব শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। রোববার (২৬ এপ্রিল) দুপুরে লামা উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হিটস্ট্রোকে আক্রান্ত শিক্ষার্থীরা হলো- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, জান্নাতুল মাওয়া, জুনাইদুল ইসলামসহ ৬ জন, সপ্তম শ্রেণির শামীমা আক্তার, ইয়াসিন আরাফাতসহ সাতজন। অষ্টম শ্রেণির শাহিদা বেগম, তাসনিমা আক্তার, দশম শ্রেণির সং লেং ম্রো, ফাতেমা আক্তার ও শিফা আকতার।স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্কুলে গরমে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এতে শিক্ষার্থীরা পানিশূন্যতায় ভুগে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এরই প্রেক্ষিতে আজ সরই উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৮ জন শিক্ষার্থী হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে। সরই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতি পূর্ণ বড়ুয়া বলেন, বেলা ১২টার দিকে ষষ্ঠ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী গরমের কারণে হঠাৎ জ্ঞান হারায়। পরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১৮ জন শিক্ষার্থী হিটস্ট্রোকে জ্ঞান হারায়। পরে তাদেরকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়ার পর নিজেদের বাড়ি পাঠানো হয়েছে। বান্দরবান জেলা শিক্ষা অফিসার মো. জসীম উদ্দীন বলেন, ছাত্রদের হিটস্ট্রোকে আক্রান্তের বিষয়টি তার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানায়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা