ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ক্ষমতায় আসার মতো সম্ভাব্য সব ব্যক্তি নিহত: ট্রাম্প

আমার বাঙলা ডেস্ক

ফেব্রুয়ারি মাসের শেষ দিন শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন-ইসরায়েলি বিমান হামলা এতটাই নিখুঁত ও সফল ছিল যে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে থাকা যুক্ত্ররাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পছন্দের প্রায় সকল সম্ভাব্য প্রার্থীই নিহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তিনি।

এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্লকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই আক্রমণ এতটাই সফল ছিল যে এটি সম্ভাব্য অধিকাংশ প্রার্থীকে (উত্তরসূরি) নির্মূল করে দিয়েছে। আমরা ইরানের নেতৃত্বের জন্য যাদের কথা ভাবছিলাম তাদের কাউকেই এখন আর পাওয়া যাবে না, কারণ তারা সবাই মারা গেছে। তালিকায় থাকা দ্বিতীয় বা তৃতীয় স্থানের ব্যক্তিরাও এখন মৃত।

ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটিতে ক্ষমতার হস্তান্তর কীভাবে ঘটবে তা নিয়ে যখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক এমন সময়ই ট্রাম্পের তরফ থেকে এমন মন্তব্য এলো।

খামেনিকে হত্যার বিষয়টি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি মারার আগেই আমি মেরে ফেলেছি। তারা দুবার চেষ্টা করেছিলেন। কিন্তু আমিই আগে তাকে কুপোকাত করেছি।

এর আগে, ২০২৪ সালে বিচার বিভাগ প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগে ফেডারেল চার্জ গঠন করেছিল। আদালতের নথিপত্র অনুযায়ী, ইরানি কর্মকর্তারা এই ষড়যন্ত্রের অন্যতম সন্দেহভাজন ফরহাদ শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি ও হত্যার দায়িত্ব দিয়েছিলেন।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানেও ভেনেজুয়েলা মডেলে ক্ষমতা হস্তান্তর হতে পারে।

চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার মনে হয় আমরা ভেনেজুয়েলায় যা করেছি, সেটা একটা নিখুঁত উদাহরণ। সেখানে মাত্র দুইজন ব্যক্তি ছাড়া বাকি সবাই নিজ পদে বহাল রয়েছেন।

ইরানের নেতৃত্বে তিনি কাকে দেখতে চান- এ প্রশ্নের জবাবে দ্য নিউইয়র্ক টাইমসকে ট্রাম্প জানান, ইরানের নেতৃত্ব কে দিতে পারেন, সে ব্যাপারে তার কাছে ৩ টা খুব ভালো পছন্দের নাম আছে।

তবে নাম তিনটি প্রকাশ করেননি ট্রাম্প। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এখনই নামগুলো প্রকাশ করবো না। আগে কাজটা শেষ হোক।’

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিলেটে কমছে পানি, বাড়ছে প্লাবনের আশঙ্কা

দেশের তিনটি নদীর তিনটি পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ত...

প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কঠোর বার্তা

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্য...

বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টিনা কোচের উপহার

আটলান্টার বিশাল স্টেডিয়ামে মিডিয়া সেন্টার থেকে সংবাদ সম্মেলন কক্ষে পৌঁছাতেই ল...

১০ বোর্ডে আজ এইচএসসি, দুপুরে লংমার্চ

টানা আন্দোলন, পরীক্ষা স্থগিতের দাবি এবং তিন দফা দাবিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি...

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। জাতীয় ক্ষুদ্...

গোল ছাড়াই এমবাপেকে টপকালেন মেসি

লিওনেল মেসি সেমিফাইনালে গোল করতে না পারলেও করেছেন দুটি অ্যাসিস্ট। ফলে ২০২৬ বি...

ফাইনাল নিশ্চিত, আবেগে স্ক্যালোনি: ‘কথা বলার ভাষা নেই’

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্ক্যালোনি বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। আ...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

নোয়াখালীর সার্বিক উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

বৃষ্টির পর আর্দ্র পরিবেশে কোন কোন রোগের ঝুঁকি বেশি?

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা