ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। সোমবার টেলিগ্রামে এক পোস্টে আইআরজিসি এ তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসি জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ভোরবেলায় তাঁদের গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি নিহত হয়েছেন।’ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ হামলার পেছেনে তেল আবিবের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
কাৎজ জানিয়েছেন, হামলার পেছনে তাঁদের সামরিক বাহিনী জড়িত ছিল। এটি ইসরায়েলের বেসামরিক এলাকায় ইরানের হামলার জবাব।
খাদেমিকে ‘যুদ্ধাপরাধের অন্যতম হোতা’ এবং ‘সংস্থার শীর্ষ তিন কর্মকর্তার একজন’ হিসেবে অভিহিত করেছেন কাৎজ। ইরানের নেতাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘আমরা তাঁদের একে একে খুঁজে বের করে হত্যা করা অব্যাহত রাখব।’
আমার বাঙলা/আরএ