সংগৃহিত
খেলা
অস্ট্রেলিয়ান ওপেন

ইতিহাস গড়লেন নতুন রাজা সিনার

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস গড়লেন ইতালির তরুণ টেনিস তারকা ইয়ানিক সিনার। রোববার (২৮ জানুয়ারি) মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনালে তিনি দানিল মেদভেদেভকে হারিয়ে প্রথম ইতালিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের কীর্তি গড়েন। আর তাতে ১০ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ একক দেখলো নতুন চ্যাম্পিয়নের মুখ।

ফাইনালে লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি। তাতে ম্যাচটি গড়িয়েছিল পাঁচ সেট পর্যন্ত। প্রথম দুই সেটে পিছিয়ে পড়েও মেদভেদকে ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়ে প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের আনন্দে ভাসেন ২২ বছর বয়সি সিনার।

রাশিয়ান অভিজ্ঞ টেনিস তারকা মেদভেদ সবশেষ ২০২১ সালে ইউএস ওপেন জিতেছিলেন। আজ ইতালিয়ান তরুণ তুর্কির বিপক্ষে অস্ট্রেলিয়ান ওপেন জেতার ক্ষেত্রে ফেভারিটও ছিলেন। চেষ্টাও করেছিলেন খুব। ছিলেন প্রথম দুই সেটে এগিয়ে। কিন্তু শেষ তিন সেট হেরে শেষ পর্যন্ত তাকে ৩-২ ব্যবধানে হার মানতে হয়। তাকে হটিয়ে রড লেভার এরিনায় মহাকাব্য লিখে ইতিহাস রচনা করেন সিনার।

এদিকে গতকাল এরিনা সাবালেঙ্কা চীনের কিনওয়েন ঝেংকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শিরোপা জিতেন। রড লেভার এরিনায় ১ ঘণ্টা ১৬ মিনিটের লড়াইয়ে সাবালেঙ্কা ৬-৩, ৬-২ ব্যবধানে জিতে ১১ বছর পর শিরোপা পুনরুদ্ধার করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশে এমপিওবঞ্চিত শিক্ষকেরা দুর্দশায় জর্জরিত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো শিক্ষক সমাজ। অথচ দ...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

পাহাড়-সমুদ্র-নগর: এক শহরের তিন রূপ

নেজাম উদ্দিন আবির: এক শহর- তিন রূপ। একদিকে পাহাড়ের সবুজ ঢাল, অন্যদিকে বিস্তৃত...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

রূপগঞ্জে মাদকের আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা