পরিবেশ

পাহাড়-সমুদ্র-নগর: এক শহরের তিন রূপ

চট্টগ্রাম ব্যূরো

নেজাম উদ্দিন আবির: এক শহর- তিন রূপ। একদিকে পাহাড়ের সবুজ ঢাল, অন্যদিকে বিস্তৃত নীল সমুদ্র, মাঝখানে ব্যস্ত নগরজীবন। ভৌগোলিক বৈচিত্র্যের এমন অনন্য সমন্বয় খুব কম শহরের ভাগ্যেই জোটে। এই বৈশিষ্ট্যই চট্টগ্রামকে আলাদা করে, সম্ভাবনাময় করে তোলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নগর হিসেবে।
চট্টগ্রামের উত্তর-পূর্ব প্রান্তজুড়ে রয়েছে পাহাড়ি অঞ্চল। সীতাকুণ্ড থেকে শুরু করে নগরের আশপাশের অনেক এলাকায় ছোট-বড় পাহাড় ও টিলা ছড়িয়ে আছে। বর্ষায় এই পাহাড় সবুজে মোড়া থাকে, আর শীতকালে পর্যটকদের জন্য হয়ে ওঠে আকর্ষণীয় গন্তব্য। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিমে রয়েছে সমুদ্র- পতেঙ্গা সমুদ্রসৈকত, পারকি সৈকতসহ উপকূলীয় অঞ্চলগুলো প্রতিদিন টানে অসংখ্য দর্শনার্থীকে।
এই দুই প্রাকৃতিক উপাদানের মাঝখানে গড়ে উঠেছে চট্টগ্রাম নগরী- বন্দর, শিল্প, ব্যবসা ও আবাসনের এক ব্যস্ত কেন্দ্র। দেশের প্রধান সমুদ্রবন্দরকে ঘিরে গড়ে ওঠা এই শহর অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দিনভর যানজট, কর্মচাঞ্চল্য আর নাগরিক চাপের ভেতর দিয়েই এগিয়ে চলে এই নগর।
বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়-সমুদ্র-নগরের এই সমন্বয় চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রূপান্তরের সুযোগ এনে দিয়েছে। পাহাড়ি ট্রেইল, সমুদ্রভিত্তিক পর্যটন, ইকো-ট্যুরিজম—সবকিছু একসঙ্গে পরিকল্পিতভাবে গড়ে তুলতে পারলে এ শহর হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় গন্তব্য।
তবে এই সম্ভাবনার বিপরীতে রয়েছে উদ্বেগও। অপরিকল্পিত নগরায়ন, পাহাড় কাটা, জলাধার ভরাট এবং উপকূলীয় এলাকায় অব্যবস্থাপনা ধীরে ধীরে নষ্ট করছে প্রাকৃতিক ভারসাম্য। পরিবেশবিদদের মতে, নিয়ন্ত্রণহীন উন্নয়ন অব্যাহত থাকলে এই বৈচিত্র্যই একসময় ঝুঁকিতে পড়তে পারে।
পাহাড় ধসে প্রাণহানির ঘটনা, জলাবদ্ধতা এবং উপকূলীয় ক্ষয়- এসব সমস্যার পেছনেও দায়ী অপরিকল্পিত উন্নয়ন। সংশ্লিষ্টরা বলছেন, টেকসই উন্নয়ন পরিকল্পনা ছাড়া এই শহরের প্রাকৃতিক সৌন্দর্য ও বাসযোগ্যতা দুটোই সংকটে পড়বে।
নগর পরিকল্পনাবিদদের মতে, চট্টগ্রামকে বাঁচাতে হলে পাহাড় সংরক্ষণ, জলাধার রক্ষা এবং উপকূল ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ জরুরি। একইসঙ্গে পর্যটন উন্নয়নের ক্ষেত্রে পরিবেশবান্ধব নীতিমালা অনুসরণ করতে হবে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ (ভারপ্রাপ্ত) মোঃ আবু ঈসা আনছারী বলেন, চট্টগ্রামের পাহাড়, সমুদ্র, নদী-এই তিনটা সমন্বিত করে টুরিজম ফ্যাসিলিটি করার দরকার ছিল। পাহাড়কেন্দ্রিক টুরিজম করতে পারি। সমুদ্রকেন্দ্রিক সি-বিচকে মোর ফাংশনাল করতে পারি। নদীকেন্দ্রিক যেমন হালদা নদী এবং কর্ণফুলী নদী-এই দুইকে নিয়ে টুরিজম করতে পারি। ঢাকায় কিন্তু রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ওসমানী উদ্যান মতো বড় বড় উদ্যান রয়েছে। কিন্তু চট্টগ্রামে সেই রকম কোনো উদ্যান নেই। চট্টগ্রামে বড় ধরণের জাতীয় উদ্যান করতে পারি। একটি নয়, চট্টগ্রামের জন্য বাস্তবসম্মত একাধিক বড় উদ্যান করা যেতে পারে। পাহাড়গুলোকে কেন্দ্র করে অভয়ারণ্য টাইপে কিছু করা যেতে পারে। ফয়েজ লেক আরেকটা ন্যাচারাল এলিমেন্টস, ইনক্লুডিং লেক। আমার মনে হয়, এটার ওপর এরকম যান্ত্রিকতা ভর করছে। এটার আরও ন্যাচারাল করা যায় কিনা। চট্টগ্রাম কয়টি পাহাড়, জলধার আছে তা চিহ্নিত করে সংরক্ষণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান রয়েছে। প্রথম বারের চট্টগ্রাম নগরীর জলাশয় পুকুর নিয়ে একটি ডিজিটাল ডাটাবেজ তৈরী করা হচ্ছে। যেখানে আমাদের মাস্টার প্ল্যান এলাকায় বিএসে কয়টা পুকুর ছিল বর্তমান কয়টা আছে তা আমরা চিহ্নিত করছি। এতে পুকুর সংরক্ষণের যে নীতিমালা করতেছি, যার মাধ্যমে আমরা পুকুরগুলো সংরক্ষণ করতে পারব এবং পাশাপাশি কিছু বড় পুকুর যেমন জলাশয়কেন্দ্রিক ওয়াটারফ্রন্ট ডেভেলপমেন্ট করা যেতে পারে, যা বিনোদনের একটি উপাদান হিসেবেও কাজ করবে।

পাহাড়, সমুদ্র আর নগর- এই তিন রূপের ভারসাম্যই চট্টগ্রামের শক্তি। এই ভারসাম্য রক্ষা করতে পারলেই শহরটি হয়ে উঠতে পারে প্রকৃতি ও উন্নয়নের এক সফল উদাহরণ। অন্যথায়, সম্ভাবনার এই শহর হারাতে পারে তার নিজস্ব বৈশিষ্ট্যই।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশে এমপিওবঞ্চিত শিক্ষকেরা দুর্দশায় জর্জরিত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো শিক্ষক সমাজ। অথচ দ...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

রূপগঞ্জে মাদকের আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী র...

পাহাড়-সমুদ্র-নগর: এক শহরের তিন রূপ

নেজাম উদ্দিন আবির: এক শহর- তিন রূপ। একদিকে পাহাড়ের সবুজ ঢাল, অন্যদিকে বিস্তৃত...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

রূপগঞ্জে মাদকের আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা