সংগৃহিত
রাজনীতি

আ’লীগ মুক্তিযুদ্ধে সবার কৃতিত্ব স্বীকার করতে চায় না

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, মুক্তিযুদ্ধে যারা সশস্ত্র যুদ্ধ করেছেন, তাদের কৃতিত্ব স্বীকার করতে চায় না বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বাঙালি শ্রমিক, সৈনিক, ছাত্র-জনতার মিলিত উদ্যোগে মুক্তিযুদ্ধ শুরু হয়। এ সাধারণ সত্যটি স্বীকার করতে বর্তমান ক্ষমতাসীন সরকার রাজি নয়। সশস্ত্র যুদ্ধ যারা করেছেন তাদের কোনো কৃতিত্ব দিতে চান না তারা।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি গঠিত উদযাপন কমিটির বৈঠক করেন দলটির নেতারা।

ধীরে ধীরে বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে হাফিজ বলেন, সাধারণ মানুষের যুদ্ধকে রাজনৈতিক যুদ্ধ হিসেবে চালিয়ে দেওয়ার প্রবণতা আমাদের আহত করে। দেশে গণতন্ত্র নেই, একটি মিছিল করার স্বাধীনতা নেই, এমনকি সংবাদপত্রের মতপ্রকাশের স্বাধীনতা নেই।

একাত্তরের ছাত্রসমাজ আর এখনকার ছাত্রসমাজের অনেক পার্থক্য রয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ও বহির্বিশ্ব পরাশক্তি আজ আমাদের তাদের অধীনস্ত করতে চায়। তাদের যে সাংস্কৃতিক আগ্রাসন আমরা লক্ষ্য করছি, সেটির জন্য একটি রাজনৈতিক দল দায়ী।

বেগম খালেদা জিয়া একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা জানিয়ে তিনি বলেন, উনি তার স্বামীকে যুদ্ধে অনুপ্রেরণা দিয়েছেন। পাকিস্তানের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ থাকা সত্ত্বেও উনি ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের অস্ত্র জমা দিতে বারণ করেন। উনি সৈনিকদের যুদ্ধে অনুপ্রেরণা দিয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা