সারাদেশ

আলিফ হত্যা ও ইসকন নিষিদ্ধে গজারিয়ায় বিক্ষোভ সমাবেশ

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে গজারিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তৌহিদি জনতা।

শনিবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে তৌহিদি জনতার ঐক্য এ-ই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়।

প্রতিবাদ সভায় গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রামের মসজিদ-মাদ্রাসা থেকে সহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ থেকে হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় শাইখুল হাদিস আল্লামা হাসান ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, মাওলানা আমান উল্লাহ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা জামাল উদ্দিন, মুফতি বেলাল হোসাইন, মুফতি সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা আল আমিন সরকার প্রমূখ।

এ সময় তাদের বক্তব্যে বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে যে হামলা, ভাংচুর এবং আমাদের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য এদেশে ভারতীয় হাইকমিশনের কাছে সরকারকে জবাবদিহি চাইতে হবে। জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যেসব সন্ত্রাসী এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান বলেন, ইসকনের বিতর্কিত কর্মকাণ্ড ও ভারতীয় গণমাধ্যমের গুজব ছড়ানোর পিছনে কি কারণ তা আমরা জানি। পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে কিন্তু আমরা তা হতে দিবো না। আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা প্রতিরোধে দেশের ধর্মপ্রাণ মানুষের পাশে থাকবে বিএনপি।

প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ভবেরচর কলিম উল্লাহ কলেজ সড়ক দিয়ে ভবেরচর ঈদগাহ হয়ে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা