সংগৃহিত
রাজনীতি
চেয়ারম্যান রওশন, মামুনুর রশীদ মহাসচিব

আনুষ্ঠানিকভাবে ভাঙলো জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক: অবশেষে আনুষ্ঠানিকভাবে ভেঙে গেলো সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠা করা দল জাতীয় পার্টি (জাপা)।

শনিবার (৯ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় কাউন্সিলে জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের নেতৃত্বে পৃথক কমিটি গঠনের মধ্যে দিয়ে জাতীয় পার্টির এ ভাঙন স্পষ্ট হলো।

কাউন্সিলে রওশন এরশাদকে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান, কাজী ফিরোজ রশীদকে নির্বাহী চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশীদকে মহাসচিব নির্বাচন করা হয়েছে।

জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। নাম ঘোষণার আগে আগের কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন রওশন এরশাদ।

নতুন কমিটিতে সৈয়দ আবু হোসেন বাবলা সিনিয়র কো-চেয়ারম্যান, সাহিদুর রহমান টেপা, বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস‌্য শফিকুল ইসলাম সেন্টু, রাহগির আল মাহি সাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন ও সুনীল শুভ রায়কে কো-চেয়ারম্যান করা হয়েছে।

দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর কমিটির এসব সিনিয়র নেতার নাম ঘোষণা করেন। পরে মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশীদের নাম ঘোষণা করেন গোলাম সারোয়ার মিলন। এতে উপস্থিত সবাই সমর্থন জানান।

কাউন্সিলে জিএম কাদেরপন্থী শীর্ষ নেতাদের যোগদানের মধ্যে দিয়ে চমক দেখানোর কথা বলা হয়েছিল। কিন্তু, কাদেরপন্থী হিসেবে পরিচিত জাপার প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা ছাড়া দলের উল্লেখযোগ‌্য তেমন কোনো নেতাকর্মী রওশন গ্রুপে যোগ দেননি। জাপার কাদেরপন্থী অংশ থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্যকে টানতে পারেননি রওশনপন্থিরা। ধারণা ছিল, কাদেরপন্থী অর্ধশতাধিক নেতা কাউন্সিলে এসে রওশনের গ্রুপে যোগ দেবেন। কিন্তু, শেষ পর্যন্ত তেমন কেউ আসেননি।

কাউন্সিলে ছিলেন না রওশন এরশাদের সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহচর সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ, এস এম এম আলম, ইকবাল হোসেন রাজুসহ অনেকে। কাউন্সিলে দেখা যায়নি জাপার বহিষ্কৃত সিনিয়র নেতা ও সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙাকেও। ফলে, জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুকে মোকাবিলা করে রওশনের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ কতটুকু টিকে থাকতে পারে, সেটাই দেখার বিষয়।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদের উপস্থিতিতে কাউন্সিলে সভাপতিত্ব করেন।

কৃষক শ্রমিক জনতা পার্টির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও জাপার একাংশের মহাসচিব শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন, বিএলডিপির চেয়ারম্যান এম নাজিম উদ্দীন আল আজাদ, বাংলাদেশ হিউম্যান পার্টির চেয়ারম্যান, চীনের সহকারী রাষ্ট্রদূত ফেং জিজিয়া প্রমুখ।

জাতীয় সঙ্গীত পরিবেশন এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। শুরুতে শোকপ্রস্তাব পাঠ করেন দলটির ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা। সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন রওশন অনুসারী জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ।

সম্মেলনে কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, দলের অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, জাফর ইকবাল সিদ্দিকী, শাদ এরশাদ, নুরুল ইসলাম নুরু, রফিকুল হক হাফিজ, এম এ গোফরান, ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, শেখ আলমগীর হোসেন, নুরুল ইসলাম নুরু, নিগার সুলতানা রানী, এমএ কুদ্দুস খান, জাহাঙ্গীর আলম পাঠান, শফিকুল ইসলাম শফিক, আমানত হোসেন, ফখরুল আহসান শাহাজাদা, হাজী তুহিনুর রহমান, মোস্তাকুর রহমান মোস্তাক, হাজী নাসির, মাসুকুর রহমান, মাহমুদুর রহমান মুন্নি, সাহিনা সুলতানা রিমা, শাহনাজ পারভিন, শেখ রুনাসহ জাতীয় পার্টির রওশনপন্থী কেন্দ্রীয় নেতা ও জেলা উপজেলার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

রওশনপন্থি জাতীয় পার্টির সম্মেলনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউশনসহ মৎস্য ভবন এবং শাহবাগ এলাকা। নানা রঙের পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে সম্মেলনস্থল। সড়কদ্বীপগুলোতে লাগানো হয়েছে এরশাদ শাসনামলের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ছবি সম্বলিত ফেস্টুন। নির্মাণ করা হয়েছে দ্বিতল মঞ্চ। কাউন্সিলে জেলা-উপজেলা থেকে বিপুল সংখ‌্যক লোক যোগ দেন।

জাতীয় পার্টির একাংশের এ জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানী রমনা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেয় ঢাকা মহানগর পুলিশ। শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের কাউন্সিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা