ছবি: সংগৃহীত
জাতীয়

আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু নির্বাচনী প্রচারণা

আমার বাঙলা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (২১ জানুয়ারি) সারাদেশের নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পরপরই আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত প্রচারণা চালানোর সুযোগ থাকবে।

এর আগে গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টায় প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই ও আপিল প্রক্রিয়া শেষে মোট দুই হাজার ২৫৩ জন প্রার্থী বৈধতা পেলেও শেষ দিনে ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এতে চূড়ান্তভাবে ভোটের মাঠে থাকছেন এক হাজার ৯৬৭ জন প্রার্থী।

নির্বাচন কমিশন জানায়, এবারের নির্বাচনে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট দুই হাজার ৫৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে দুই হাজারের বেশি প্রার্থী বৈধ তালিকায় অন্তর্ভুক্ত হন।

স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইসি পরিপত্র অনুযায়ী, ব্যালট পেপারে প্রার্থীদের নাম বাংলা বর্ণানুক্রমে সাজিয়ে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে সারাদেশে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে, এবং ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী পরিবেশ।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিআরবিতে স্থাপনা নির্মাণের প্রতিবাদে 'ভয়েস ফর চট্টগ্রাম' এর মানববন্ধন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতালসহ সকল প্রকার স্থাপনা ন...

হাড়ক্ষয় রোগ: জনস্বাস্থ্যে নীরব সংকটের সতর্ক বার্তা

ডা.মু. মাহতাব হোসাইন মাজেদ : হাড়ক্ষয় রোগ, যা চিকিৎসাবিজ্ঞানে অস্টিওপোরোসিস না...

গুপ্তধনের খোঁজে খনন, হুমকিতে জমিদার বাড়ি ও বউঘাট

ফরিদপুরের সদরপুর উপজেলার প্রায় দুই শতাব্দী প্রাচীন বাইশরশি জমিদার বাড়ির ঐতিহা...

আগামীতে জামায়াতকে  রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব...

ইসলামাবাদে আমেরিকা-ইরান বৈঠক হবে কি?

শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর...

হাড়ক্ষয় রোগ: জনস্বাস্থ্যে নীরব সংকটের সতর্ক বার্তা

ডা.মু. মাহতাব হোসাইন মাজেদ : হাড়ক্ষয় রোগ, যা চিকিৎসাবিজ্ঞানে অস্টিওপোরোসিস না...

আগামীতে জামায়াতকে  রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব...

বন্দরে গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় যুবদল নেতা বাবুল গ্রেফতার

গৃহকর্মীকে ধর্ষণ এবং ধর্ষণের বিচার চাওয়ায় ধর্ষিতার মাথার চুল কেটে দেওয়ার ঘটনা...

সিআরবিতে স্থাপনা নির্মাণের প্রতিবাদে 'ভয়েস ফর চট্টগ্রাম' এর মানববন্ধন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতালসহ সকল প্রকার স্থাপনা ন...

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা এখন তিন মাফিয়ার নিয়ন্ত্রণে!

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা এখন তিন মাফিয়ার নিয়ন্ত্রণে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা