ছবি-সংগৃহীত
জাতীয়

আগামী ১৩ সেপ্টেম্বর অংশীজনের সঙ্গে ইসির সংলাপ

নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর ২ মাসেরও কম সময় বাকি। এ নির্বাচন নিয়ে প্রত্যাশা ও করণীয় বিষয়ে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনের অংশ হিসেবে প্রথম ধাপে গণমাধ্যমের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসছে এ সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আগামী ১৩ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররা।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এটি এক ধরনের ওয়ার্কশপ। প্রথম ধাপে কমপক্ষে ৮ জনকে আমন্ত্রণ জানানো হচ্ছে। বৈঠকে গণমাধ্যম সম্পাদক, সাবেক আমলা, নির্বাচন বিশেষজ্ঞদের কাছ থেকে নির্বাচন নিয়ে প্রত্যাশার কথা শুনবেন ও জানবেন।

তিনি আরও বলেন, ধাপে ধাপে এ ধরনের মতবিনিময় হতে পারে। ১৩ সেপ্টেম্বর ওয়ার্কশপের পর এর ধারাবাহিকতা কীভাবে চলবে, তা কমিশন সিদ্ধান্ত নিতে পারে।

কাজী হাবিবুল আউয়াল কমিশনের দায়িত্ব নেওয়ার পর নানা বিষয়ে আলোচনার আয়োজন করা হয়। গত বছর ১৪ সেপ্টেম্বর সংসদ নির্বাচনের পথে কর্ম পরিকল্পনা তুলে ধরে রোডম্যাপ ঘোষণা করেন তিনি।

এ রোডম্যাপ ঘোষণার ১ বছর পূর্তিতে আবারও মতামত দিচ্ছেন অংশীজন। তবে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে, কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, বিভিন্ন অংশীজনের সঙ্গে এর আগেও সংলাপে বসেছিল ইসি। তবে নির্বাচনের আর কয়েক মাস বাকি থাকতে আবারও সংলাপে বসছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আগামী ১ নভেম্বর থেকে ভোটের ক্ষণগণনা শুরু হবে। ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

সিইসি জানিয়েছেন, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা